চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাজেটে যেসব পণ্যের দাম বাড়ছে-কমছে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫৪ অপরাহ্ণ ০২, জুন ২০২৫
- টপ লিড নিউজ, অর্থনীতি, বাংলাদেশ
A A
গৃহস্থালী পণ্য ও প্রযুক্তির ছবি, ওয়াশিং মেশিন, ফ্রিজ, ইনসুলিন সিরিঞ্জ, বাসনপত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

বাজেটের আকার, লক্ষ্যমাত্রা, জিডিপির হিসাব বাজেটে এসব গুরুত্ব পেলেও সাধারণ মানুষের প্রধান আগ্রহ থাকে বাজেটের কারণে কোন পণ্যের দাম বাড়তে পারে বা কমতে পারে। মূল্যস্ফিতির কারণে সাধারণ মানুষ চাওয়া বাজেটের কারণে তাদের নিত্য পণ্যের দাম কমুক। এবারের বাজেটের কারণে রেফ্রিজারেটর, ফ্রিজ, এয়ারকন্ডিশনসহ কিছু পন্যের দাম যেমন বাড়বে, ঠিক তেমনি কিছু অতিপ্রয়োজনীয় পণ্যের দাম কমার সম্ভাবনা রয়েছে।

সোমবার (২ জুন) বিকেল ৩টায় শরু হয় বাজেট বক্তৃতা। অর্থ উপদেষ্টার এই বাজেট বক্তৃতাটি সরাসরি সম্প্রচার করছে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি)। এর পাশাপাশি বিটিভির ফিড নিয়ে দেশের অন্যান্য বেসরকারি টেলিভিশন চ্যানেল ও রেডিও স্টেশনগুলোতেও একযোগে প্রচার হচ্ছে এবারের বাজেট।

কর ও শুল্ক কাঠামোর পরিবর্তনের কারণে এবং বিদ্যমান ভ্যাট অব্যাহতি সুবিধা প্রত্যাহার করায় রেফ্রিজারেটর, ফ্রিজ এয়ারকন্ডিশন এবং এগুলোর কম্প্রেসারের দাম বাড়বে। এছাড়া শুল্ক বৃদ্ধি পাওয়ায় নারীদের মেকআপ সামগ্রী ফেসওয়াশ ও লিপস্টিকের দাম বাড়তে পারে।

Banglabid

এছাড়াও প্লাস্টিকের তৈরি সকল ধরণের গৃহস্থালী ও টয়লেট সামগ্রীর ভ্যাট সাড়ে ৭ থেকে ১৫ শতাংশ করায় টেবিলওয়্যার, কিচেনওয়্যার, গৃহস্থালী সামগ্রীর দাম বাড়তে পারে।

নির্মাণসামগ্রী রড় এর উৎপাদন পর্যায়ে আরোপিত কর ২০ শতাংশ বাড়ানোয় দাম বাড়ার তালিকায় রয়েছে এগুলোও। নির্মাণ সংস্থার সেবার বিপরীতে ভ্যাট বাড়ানোই নির্মাণ ব্যয় বাড়বে।

বোর্ডের উৎপাদন পর্যায়ে ভ্যাট বাড়ায় দাম বাড়বে। এছাড়া অনলাইনে পণ্য বিক্রয় কমিশনের উপর ভ্যাট ১৫ শতাংশ করায় অনলাইন পণ্য ক্রয়ে খরচ বাড়বে। ব্লেড এর উৎপাদন পর্যায়ে ভ্যাট বাড়ায় দাম বাড়বে।

Reneta

সকল ধরণের স্ক্রু, নাট-বোল্ট ও ইলেকট্রিক লাইন হার্ডওয়্যার ও পোল ফিটিংসের ভ্যাট বাড়ায় দাম বাড়বে। কটন সুতার কর বাড়ায় এই সুতার তৈলি সকল ধরণের পন্যের দামে প্রভাব পড়তে পারে।

এছাড়াও শিশুদের খাবার বিশেষ করে চকোলেটের স্বাদ নিতে বাড়তি ব্যয় করতে হবে। শিশু খেলনার দাম বাড়তে পারে। বাড়তে পারে এলইডি লাইটের দামও।

সিগারেট পেপার আমদানির সম্পুরুক শুল্ক ১৫০ থেকে ৩০০ শতাংশ করায় সব ধরণের সিগারেটের দাম বাড়বে।

তবে সুখবরও কম নয়। পাত ফুল বাকলের তৈরি প্লেট বাটিসহ সকল ধরণের তৈজসপত্র এবং হাতে তৈরি মাটির জিনিসপত্রের উৎপাদন পর্যায়ে ভ্যাট প্রত্যাহার করায় দাম কমতে পারে।

আমদানি কাঁচামালের ভ্যাট অব্যাহতি দেয়ায় স্যানিটারি ন্যাপকিন ডায়াপারের দাম কমতে পারে। সাবান ও শ্যাম্পুর ভ্যাট অব্যাহতি সুবিধা অব্যাহত থাকায় দাম কমতে পারে। প্যাকেটজাত তরল দুধ, চিনি, ড্রিংক ও বিদেশি মাখনের দাম কমতে পারে।

ওয়াশিং মেশিন, মাইক্রোওভেন ও ইলেকট্রিক ওভেনের ভ্যাট অব্যাহতি সুবিধা থাকায় দাম কমতে পারে। এছাড়া প্রেসার কুকার, ব্লেন্ডার, জুসার ইলেকট্রিক কেটলি, রাইস কুকারের উৎপাদন পর্যায়ে ভ্যাট অব্যাহতি থাকায় দাম কমতে কমতে পারে। সাধারণ মোটরকার, সাধারন ও আইসিইউ এর ভ্যাট অব্যাহতি থাকায় দাম কমতে পারে।

স্থানীয় উৎপাদন পর্যায়ে লিফট এর ভ্যাট অব্যাহতি থাকায় দাম কমবে।

শুল্ক পরিবর্তন করায় দাম কমতে পারে চিনি, লবন, কমফ্যাট যুক্ত সয়াবিন তেল ও জ্বালানি তেলের দাম।

ডায়াবেটিস রোগিদের জন্য সুখবর দাম কমতে পারে ইনসুলিনের। দাম কমতে পারে ভলপয়েন্ট পেন ও কম্পিউটার মনিটরের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দাম কমছেদাম বাড়ছেবাজেটবাজেট ২০২৫-২৬যেসব পণ্যে দাম কমছে
শেয়ারTweetPin

সর্বশেষ

তারেক মাসুদকে হারানোর ১৫ বছর

আগস্ট ১৩, ২০২৬

অস্ত্রোপচারের পর কেমন আছেন জুনিয়র এনটিআর?

আগস্ট ১২, ২০২৬

কিংবদন্তি পেলের সাবেক ক্লাবে যোগ দিলেন বাংলাদেশের শমিত

আগস্ট ১২, ২০২৬

এলোমেলো দ্বিপাক্ষিক সিরিজের দিন শেষ, বলছেন আইসিসি সিইও

আগস্ট ১২, ২০২৬

গাজীপুর সাফারি পার্কে ‘রাজু বাহাদুর’সহ মারা গেল দুটি হাতি

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT