চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মূল্যস্ফীতির চরম পর্যায়ে জাপান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০৬ অপরাহ্ণ ২১, জানুয়ারি ২০২৩
আন্তর্জাতিক
A A
টোকিও শহরের ব্যস্ত ক্রসিংয়ে মানুষজন পার হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস মহামারির পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বিশ্বব্যাপী দেশে দেশে যে মূল্যস্ফীতির ধকল যাচ্ছে, এবার সেই জালে জর্জরিত হয়ে পড়েছে জাপান।

বিবিসি’র প্রতিবেদনে বলা হয়, গত ৪১ বছরের মধ্যে মুদ্রাস্ফীতির সর্বোচ্চ পর্যায়ে রয়েছে দেশটি। ২০২২ সালের ডিসেম্বর মাস পর্যন্ত তার আগের বছরের তুলনায় জাপানে মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়েছে ৪ শতাংশ, যা ব্যাংক অব জাপানের লক্ষ্যমাত্রার চেয়েও দ্বিগুণ।

১৯৮১ সালের পর গত বছর ডিসেম্বরে জাপানে জিনিসপত্রের সর্বোচ্চ মূল্যবৃদ্ধি হয়েছে। ফলে দেশজুড়ে বেড়েছে জীবনযাত্রার ব্যয়।

Banglabid

জাপানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি দাম বেড়েছে প্রক্রিয়াজাত খাদ্যসামগ্রীর। এছাড়া বিদ্যুৎ ও এয়ার কন্ডিশনারের মতো টেকসই পণ্যের দামও বেড়েছে।

অন্যদিকে, গত বছরের অক্টোবরেই ৩২ বছরের মধ্যে সর্বোচ্চ দরপতন ঘটে ইয়েনের। ওই মাসে এক মার্কিন ডলারের বিপরীতে জাপানি মুদ্রার মান দাঁড়ায় ১৫১ ইয়েন। যদিও এখন ডলারের মান ১৪০ ইয়েনের আশেপাশে। জ্বালানির দাম বৃদ্ধিকেই এর জন্য দায়ী করেছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা।

অর্থনৈতিক গবেষক ও জাপান ইক্যুইটি রিসার্চের প্রধান ডামিয়ান থং বলেছেন, উৎপাদকের খরচে সাথে পাল্লা দিয়ে ভোক্তাদের খরচও বাড়ছে কিন্তু বর্তমানে কোম্পানিগুলো ভোক্তাদের ওপরই খরচ চাপাচ্ছে। এই পরিস্থিতি সামাল দিতে ও জীবনযাপনের খরচ কমাতে জাপানের কেন্দ্রীয় ব্যাংককে ভবিষ্যতে সুদের হার আরও বাড়াতে হতে পারে।

Reneta

বিবিসি জানায়, মুদ্রাস্ফীতি মোকাবিলায় যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশ সুদহার বাড়ালেও সে পথে হাঁটেনি বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ। বরং প্রবৃদ্ধির জন্য তারা সুদহার অতি নিম্ন রাখা অব্যাহত রেখেছে।

পরিসংখ্যান বলছে, অন্যান্য উন্নত দেশ যেমন- যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রের তুলনায় জাপানে মূল্যস্ফীতির হার তুলনামূলক কম হলেও, তা জাপানের কেন্দ্রীয় ব্যাংকের আশঙ্কা বা অনুমানকে ছাড়িয়ে গেছে। বিষয়টিকে অনেকে দেশটির কয়েক দশকের অর্থনৈতিক স্থবিরতার প্রতিফলন বলে মনে করছেন।

সর্বশেষ সরকারী পরিসংখ্যানে দেখা যায়, গত ডিসেম্বরে যুক্তরাষ্ট্রে মুদ্রাস্ফীতি ছিল ৬.৫ শতাংশ যেখানে ইউরোজোনে ৯.২ শতাংশ এবং যুক্তরাজ্যে ১০.৫ শতাংশ মুদ্রাস্ফীতি ছিল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাপানমূল্যস্ফীতি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘শনিবার বিকেল’ নিয়ে শুনানি, জানা গেলো যে সিদ্ধান্ত

পরবর্তী

ভারতে ইনফ্লুয়েন্সারদের জরিমানার বিধান রেখে নতুন নীতিমালা

পরবর্তী
সোশ্যাল মিডিয়া আইকন দিয়ে তৈরি হোয়াটসঅ্যাপের মতো স্পিকার. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতে ইনফ্লুয়েন্সারদের জরিমানার বিধান রেখে নতুন নীতিমালা

সমুদ্রের মধ্যে দুটি জাহাজ, একটি ছোট ও একটি বড়, চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানের কাছে তেল ও গ্যাস বিক্রি করবে রাশিয়া

সর্বশেষ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT