চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পোলকের ৬১ বছর আগের রেকর্ড ভাঙলেন প্রিটোরিয়াস

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫৯ অপরাহ্ণ ২৮, জুন ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

বুলাওয়ায়োতে জিম্বাবুয়ের বিপক্ষে ইতিহাস রচনা করেছেন লুইন-দ্রে প্রিটোরিয়াস। সাউথ আফ্রিকার হয়ে টেস্ট অভিষেকেই সেঞ্চুরি করেছেন ১৯ বর্ষী ক্রিকেটার। তাতে ভেঙেছেন প্রায় ৬১ বছর আগে করা গ্রাহাম পোলকের রেকর্ড।

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনে ১১২ বলে সেঞ্চুরি পূর্ণ করেন প্রিটোরিয়াস। ১৯ বছর ৯৩ দিন বয়সে মাইলফলকটি স্পর্শ করে সাউথ আফ্রিকার টেস্ট ইতিহাসে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ানের রেকর্ডটা নিজের দখলে নিলেন। এতদিন রেকর্ডটি ছিল প্রোটিয়া কিংবদন্তি ব্যাটার গ্রাহাম পোলকের। ১৯৬৪ সালে অ্যাডিলেডে ক্যারিয়ারের তৃতীয় টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৯ বছর ৩১৭ দিন বয়সে সেঞ্চুরি করেছিলেন পোলক।

সবচেয়ে কম বয়সে টেস্ট সেঞ্চুরির বিশ্ব রেকর্ডটা বাংলাদেশের মোহাম্মদ আশরাফুলের। ২০০১ সালে অভিষেক টেস্টে কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে ১৭ বছর ৬১ দিন বয়সে সেঞ্চুরি করেছিলেন সাবেক টাইগার তারকা। এই তালিকায় প্রিটোরিয়াস আছেন দশম স্থানে।

টেস্ট অভিষেকে সেঞ্চুরি করা সাউথ আফ্রিকার সপ্তম ক্রিকেটার প্রিটোরিয়াস। তার আগে সবশেষ ২০১৬ সালে সেঞ্চুরিয়নে ইংল্যান্ডের বিপক্ষে অভিষেকে সেঞ্চুরি করেছিলেন স্টিফেন কুক।

১১ চার ও ৪ ছক্কায় ১৬০ বলে ১৫৩ রানের ইনিংস খেলে আউট হন প্রিটোরিয়াস। তাতে আরেকটি রেকর্ড গড়েন তিনি। টেস্টে সবচেয়ে কম বয়সে দেড়শ ছোঁয়া ইনিংসের রেকর্ড এখন তার। এতদিন এই রেকর্ডটা ছিল পাকিস্তানের জাভেদ মিয়াঁদাদের। ১৯৭৬ সালে লাহোরে টেস্ট অভিষেকে ১৯ বছর ১১৯ দিন বয়সে ১৬৩ রানের ইনিংস খেলেছিলেন নিউজিল্যান্ডের বিপক্ষে।

প্রিটোরিয়াসের রেকর্ড গড়ার দিনে টসে জিতে আগে ব্যাটে নামে সাউথ আফ্রিকা। স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম দিনের খেলা শেষে ৯০ ওভারে ৯ উইকেটে ৪১৮ রান করেছে প্রোটিয়ারা। করবিন বোশ ১০০ রানে এবং কিওয়ানা মাফাকা দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন।

Reneta

প্রিটোরিয়াস এবং বোশের সেঞ্চুরির দিনে ফিফটি পেয়েছেন ডেওয়াল্ড ব্রেভিস। ৪১ বলে ৫১ রান করেন তিনি।

স্বাগতিক বোলারদের মধ্যে তানাকা চিভাঙ্গা ৪ উইকেট নেন। ব্লেসিং মুজারাবানি নেন দুটি উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আশরাফুলজিম্বাবুয়েপোলকপ্রিটোরিয়াসবুলাওয়ে টেস্টলিড স্পোর্টসসাউথ আফ্রিকা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কানাডায় ১৬ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞার বিল পেশ

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

বাগেরহাটে হত্যাকাণ্ডের শিকার কৃষক দল নেতা, জামায়াত কার্যালয় ভাঙচুর

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

‘শিবিরের বট এবং একটিভিস্টরা বারবার আমার ফাঁসির দাবি তুলছেন’

জুন ১১, ২০২৬

পুকুরে গোসলে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু

জুন ১১, ২০২৬

কিশোরগঞ্জে ট্রাকচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT