বাংলাদেশ

সরকারের ‘১০০ দিন পূর্তি’ উপলক্ষে সংবাদ সম্মেলন

বাংলাদেশ সরকারের প্রেস উইং লোগো, সাদা ব্যাকগ্রাউন্ডে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সরকারের ‘১০০ দিন পূর্তি’ উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে প্রধানমন্ত্রীর প্রেস উইং।

সোমবার (২৫ মে) বিকাল ৩টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘করবী’ হলে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

জানা গেছে, সংবাদ সম্মেলনে বর্তমান সরকারের গত ১০০ দিনের বিভিন্ন কার্যক্রম, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা গণমাধ্যমের সামনে তুলে ধরা হবে।

উক্ত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং প্রেস উইংয়ের অন্যান্য দায়িত্বশীল সদস্যরা উপস্থিত থাকবেন।

বিষয়:১০০ দিন পূর্তি সংবাদ সম্মেলন সরকার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…