চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রংধনু গ্রপের চেয়ারম্যানের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪৬ অপরাহ্ণ ২৯, নভেম্বর ২০২৩
অপরাধ
A A

রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলামের বিচার দাবিতে সংবাদ সম্মেলন করেছে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন। রফিকুল ইসলামের বিরুদ্ধে জমি দখল, লুটপাট ও ব্যাংক জালিয়াতি করে জনগণের টাকা আত্মসাৎ করে বিদেশে পাচারের অভিযোগ তদন্ত করে বিচারের দাবি জানিয়েছে সংগঠনটি।

বুধবার (২৯ নভেম্বর) বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানায় তারা।

এসময় ব্যাংক লুটপাট ও অর্থ পাচারের অভিযোগ তদন্ত করে রফিকুল ইসলামের মুখোশ উন্মোচন ও জনগণের টাকা উদ্ধারের জন্য সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে অনুরোধ জানিয়েছে সংগঠনটি। এ ব্যাপারে দুর্নীতি দমন কমিশনে রফিকুল ইসলামের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ডক্টর সুফি সাগর সামস্ বলেন, দেশ এখন উন্নয়নের মহাসড়কে রয়েছে। অনেক বড় বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। অথচ, দুর্নীতির মাধ্যমে দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করছে কিছু অসাধু চক্র। এই জালিয়াত চক্র গত কয়েক বছরে ১১ লাখ কোটি টাকা পাচার করেছে। এমনই এক পাচারকারী রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলাম। তিনি নিজের বিক্রিত সম্পত্তি বন্ধক রেখে ব্যাংক থেকে ২৭০ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাৎ করেছেন, যা সম্প্রতি সামনে এসেছে। বিগত দিনে হলমার্ক, বিসমিল্লাহ গ্রুপের মত রংধনু গ্রুপের মালিকও একইভাবে দেশের মানুষের অর্থ আত্মসাৎ করছে, যার তদন্ত হওয়া দরকার। তদন্ত করলে এমন আরও অসংখ্য জালিয়াতির ঘটনা সামনে আসবে বলে আমাদের বিশ্বাস।

তিনি বলেন, ব্যাংকের অর্থ লুটপাট মানে সাধারণ মানুষের অর্থ লুটপাট। এতে মানুষ ব্যাংকের প্রতি আস্থা হারাবে। লুটপাটের অর্থ দেশে বিনিয়োগ করলেও অসংখ্য মানুষের কর্মসংস্থান হত। কিন্তু রফিকুল ইসলাম দেশের বাইরে অর্থ পাচার করে দিয়েছে বলে অভিযোগ উঠেছে।

এ ছাড়া রফিকুল ইসলাম তার এলাকা কায়েতপাড়ায় অসংখ্য মানুষকে ভিটেমাটি ছাড়া করেছেন বলে গণমাধ্যমের খবরে জানা গেছে। মারধর, রাতের আঁধারে যুবতী মেয়েদের তুলে নিয়ে যাওয়ার হুমকি দিয়ে ঘর ছাড়া করেছেন অসংখ্য পরিবারকে। বুলডোজার দিয়ে মানুষের ঘরবাড়ি গুঁড়িয়ে দিয়ে দখল করেছেন।

Reneta

তিনি আরো বলেন, আমাদের সংগঠনটি যে কোনো অনিয়মের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। এর আগে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আর্থিক অনিয়মের বিরুদ্ধে আমরা টানা এক বছর আন্দোলন করেছি। রফিকুল ইসলাম ভাটারা মৌজার বেশ কয়েকটি প্লটের জমি গত বছর বিক্রি করলেও তথ্য গোপন করে একই জমির বিনিময়ে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে চলতি বছর ২৭০ কোটি টাকা ঋণ নিয়েছে। ওই জমিতে এখন ব্ভবন তুলছেন মূল মালিকরা। ব্যাংকটি তিন দফায় ঋণ ছাড় করলেও সেই টাকা কোথায় বিনিয়োগ করা হচ্ছে সেই খোঁজ নেয়নি ব্যাংকটি।

রফিকুল ইসলামের বিরুদ্ধে সকল অভিযোগ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য সংশ্লিষ্টদের প্রতি দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান তালুকদার ও সিনিয়র সদস্য আমির সোহেল মল্লিক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিচারের দাবিরংধনু গ্রুপের চেয়ারম্যানসংবাদ সম্মেলন
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিফার সেরা একাদশের ভোটে নেই কুবারসি, আছেন মেসি-এমবাপে-হালান্ড

জুলাই ২১, ২০২৬

হস্তশিল্প খাতের উন্নয়নে ব্র্যাক ইউনিভার্সিটি ও বাংলাক্রাফটের সমঝোতা স্মারক সই

জুলাই ২১, ২০২৬

বিশ্বকাপ তারকা ওলিসেকে ঘিরে বিস্ফোরক অভিযোগ সাবেক প্রেমিকার

জুলাই ২১, ২০২৬

দেশে ফিরলে আইনের মুখোমুখি হতে হবে শেখ হাসিনাকে: আসিফ নজরুল

জুলাই ২১, ২০২৬

২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা, জনপ্রতি খরচ বাড়ল ৩৮ হাজার ৫১১ টাকা

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT