চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পর্তুগালে উৎসবমুখর পরিবেশে হবে মহান বিজয় দিবস উদযাপন

হাফিজ আল আসাদ হাফিজ আল আসাদ
১২:০৩ অপরাহ্ণ ১৫, ডিসেম্বর ২০২৫
প্রবাস সংবাদ
A A
ছবি: পর্তুগাল প্রতিনিধি

ছবি: পর্তুগাল প্রতিনিধি

পর্তুগালে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে আগামী ২৮ ডিসেম্বর ২০২৫ (রোববার) যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপন ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৫ আয়োজনের ঘোষণা দিয়েছে কাসা ডো বাংলাদেশ।

রোববার (১৪ ডিসেম্বর) এ উপলক্ষে লিসবনের দিদাজ রেস্টুরেন্টের হলরুমে অবস্থিত কাসা ডো বাংলাদেশ (সিডিবি)-এর উদ্যোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি রনি হোসাইন বলেন, “গত বছর আমরা খোলা মাঠে বিজয় দিবস উদযাপন করেছিলাম। তবে এ বছর বিভিন্ন পারিপার্শ্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে মার্কাডো ডি কালচারাস, লিসবোয়া হল প্রাঙ্গণে দিনব্যাপী এই আয়োজন করা হয়েছে। মহান মুক্তিযুদ্ধের চেতনা, বিজয়ের গৌরবময় ইতিহাস এবং বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য।”

তিনি আরও জানান, অনুষ্ঠানে মহান বিজয় দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা সভা, শিশু-কিশোরদের বিশেষ পরিবেশনা, বাংলাদেশি ঐতিহ্য ও সংস্কৃতিনির্ভর বিভিন্ন স্টল, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলা অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কাসা ডো বাংলাদেশের উপদেষ্টা এম এ হাকিম মিনহাজ, মাসুম আহমদ, সংগঠনের সেক্রেটারি শহীদ আহমদ (প্রিন্স), ইকবাল আহমদ কাঞ্চন, হাফিজ আল আসাদ, শাহিন আহমদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ এবং পর্তুগালে বসবাসরত সাংবাদিক নেতৃবৃন্দসহ শুভানুধ্যায়ী ব্যক্তিবর্গ।

কাসা ডো বাংলাদেশের নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করে জানান, পর্তুগালে বসবাসরত সকল বাংলাদেশি পরিবার, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সর্বস্তরের প্রবাসীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এবারের বিজয় দিবস উদযাপন একটি স্মরণীয় ও ঐতিহাসিক মিলনমেলায় পরিণত হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পর্তুগালমহান বিজয় দিবসসংবাদ সম্মেলন
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT