বাংলাদেশ

চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দেন, সঙ্গে কর্মকর্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

রাষ্ট্রপতি সিঙ্গাপুরের জন্য রওনা দেন, সঙ্গে কর্মকর্তারা, একটি বিমানের সামনে।. Channel i News – চ্যানেল আই নিউজ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।

রাষ্ট্রপতি ও তার পত্নী ড. রেবেকা সুলতানা এবং অন্যান্য সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট (বিজি-৫৮৪) আজ সকাল ৮টা ৫০মিনিটে হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করে।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, কূটনৈতিক কোরের ডিন, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধানগণ, পররাষ্ট্র সচিব, পুলিশের আইজিপি, বাংলাদেশে সিঙ্গাপুরের কনসাল শিলা পিল্লাইসহ পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানান।

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ১৫ দিনের সফরে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নিবেন। আগামী ৩০ অক্টোবর তার দেশে ফেরার কথা রয়েছে।

বিষয়:রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন সিঙ্গাপুর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…