বাংলাদেশ

রাষ্ট্রপতি নির্বাচনের ফল সংসদেই ঘোষণা হবে: সিইসি

সিইসি ও অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে নির্বাচন সংক্রান্ত আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রার্থী সবচেয়ে বেশি ভোট পাবেন, তার নাম জাতীয় সংসদেই তাৎক্ষণিকভাবে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরুর সময় তিনি এ কথা বলেন।

নির্বাচনী কর্মকর্তা হিসেবে দেওয়া বক্তব্যে সিইসি বলেন, সংবিধানের ৪৮(১) অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। এবারের নির্বাচনে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ভোট দেওয়ার প্রক্রিয়া তুলে ধরে এ এম এম নাসির উদ্দিন বলেন, ব্যালটের মুড়িতে প্রার্থীদের নাম উল্লেখ থাকবে। সংসদ সদস্যরা পূর্ণ নাম লিখে স্বাক্ষর করার পর ব্যালট গ্রহণ করবেন। ব্যালট হাতে পাওয়ার পর এতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নাম সঠিকভাবে রয়েছে কি না, তা যাচাই করে নিতে হবে।

তিনি জানান, ভোটগ্রহণ ও ভোট গণনার সময় সংসদ সদস্যরা উপস্থিত থাকতে পারবেন। ভোটগ্রহণ শেষে ব্যালট গণনা করা হবে।

সিইসি বলেন, গণনা শেষে সর্বাধিক ভোট পাওয়া প্রার্থীর নাম জাতীয় সংসদেই ঘোষণা করা হবে। একই সঙ্গে রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন করতে সংসদ সদস্যদের সহযোগিতাও কামনা করেন তিনি।

বিষয়:এ এম এম নাসির উদ্দিন প্রধান নির্বাচন কমিশনার সিইসি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…