বাংলাদেশ

বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় দেশবাসীর দোয়া চাইলেন রাষ্ট্রপতি

বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাইলেন রাষ্ট্রপতি. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির খবরে গভীর উদ্বেগ জানিয়ে তার দ্রুত আরোগ্য কামনা এবং দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।

শনিবার (২৯ নভেম্বর) এক বার্তায় রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন বলেন,গণতন্ত্র উত্তরণের এই সন্ধিক্ষণে, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করি। মহান আল্লাহর নিকট তাঁর সুস্থতা এবং একইসাথে দেশবাসীর কাছে তাঁর জন্য দোয়া প্রার্থনা করি।

রাষ্ট্রপতি নিয়মিতভাবে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর রাখছেন এবং প্রয়োজনীয় সব চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার প্রতি নির্দেশ দিয়েছেন।

বিষয়:বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…