ভিডিও নিউজ

ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

অমর একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরেই ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। ঠিক ১২টা ১ মিনিটে রাষ্ট্রপতি শ্রদ্ধা নিবেদনের পর শহিদ মিনারে শহিদদের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন দেশের নতুন প্রধানমন্ত্রী। মন্ত্রিপরিষদের সদস্যদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানানোর পর জিয়া পরিবারের পক্ষ থেকেও শহিদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন প্রধানমন্ত্রী। স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ২১শের চেতনা রাষ্ট্রপরিচালনায় এক বড় অনুপ্রেরণা।

বিষয়:অমর একুশে ফেব্রুয়ারি তারেক রহমান প্রধানমন্ত্রী ভাষা শহিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর মোহাম্মদ শাহাবুদ্দিন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…