কনফেডারেশন অব মেডিকেল অ্যাসোসিয়েশন অব এশিয়া এন্ড ওশেনিয়া ‘সিএমএএও’র সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন- বিএমএ’র সভাপতি ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিন।
এশিয়া এবং ওশেনিয়ার ১৮টি দেশের সমন্বয়ে গঠিত এই কনফেডারেশনের ৪০তম সভাপতি নির্বাচিত হন তিনি। ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিন আগামী এক বছর এই দায়িত্ব পালন করবেন।
শুক্রবার ১ সেপ্টেম্বর ঢাকায় ‘সিএমএএও’র ৩৭তম জেনারেল অ্যাসেম্বলী এবং ৫৮তম কাউন্সিল অধিবেশন শুরু হয়। তিন দিনের সম্মেলনের শেষ দিনে ‘একটি শক্তিশালী প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থাই বিশ্বমারী প্রস্তুতি গড়ে তুলতে পারে’ শ্লোগানে ঢাকা ঘোষণা গৃহীত হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ডাক্তার ওসানোহ এনাবুলেলি।








