বিএমএ’র ‘হল অব ফেইমে’ সেনাপ্রধান

বিএমএ’র ‘হল অব ফেমে’ সেনাপ্রধানসহ সম্মানিত সদস্যদের উপস্থিতি, একটি আনুষ্ঠানিক অনুষ্ঠানে।. Channel i News – চ্যানেল আই নিউজ
চট্টগ্রামের ভাটিয়ারিতে অবস্থিত বাংলাদেশ মিলিটারি একাডেমি (বিএমএ)তে ৭ম সেনাবাহিনী প্রধান হিসেবে গৌরবমণ্ডিত ‘হল অব ফেইম’ এ অন্তর্ভুক্ত হলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
আজ সোমবার (১১ নভেম্বর) এক অনুষ্ঠানে ‘হল অব ফেইম’ এ অন্তর্ভুক্ত হন সেনাপ্রধান। এ সময় সেনাবাহিনী প্রধানের স্ত্রী উপস্থিত ছিলেন।
বর্ণাঢ্য সামরিক জীবনের অধিকারী সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ১৯৮৫ সালের ২০ ডিসেম্বর বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে ১৩ বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সের সাথে প্রশিক্ষণ শেষ করে কোর অব ইনফেন্ট্রিতে কমিশন লাভ করেন। তিনি গত ২৩ জুন ১৮তম সেনাবাহিনী প্রধান হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর দায়িত্বভার গ্রহণ করেন।
অনুষ্ঠানে জিওসি, আর্টডক; কমান্ড্যান্ট, ইবিআরসি; জিওসি, ২৪ পদাতিক ডিভিশন; এ্যাডজুটেন্ট জেনারেল; কমান্ড্যান্ট, বিএমএ; সামরিক সচিবসহ সেনাসদর, চট্টগ্রাম সেনানিবাস এবং বিএমএ’র ঊর্ধ্বতন ও বিভিন্ন পদবীর সেনাকর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।






