চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খালেদা জিয়া অ্যাওয়ার্ড পাওয়ায় বিএমএ’র সাবেক নেতাদের অভিনন্দন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫৭ অপরাহ্ণ ০৯, ফেব্রুয়ারি ২০২২
রাজনীতি
A A
খালেদা জিয়া অ্যাওয়ার্ড গ্রহণের সময় বিএমএ’র সাবেক নেতাদের অভিনন্দন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে কানাডিয়ান হিউম্যন রাইটস ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন (সিএইচআরআইও) ‘মাদার অব ডেমোক্রেসি’ এবং মানবাধিকার সংরক্ষণে ‘ডেমোক্রেসি হিরো’ ক্যাটাগরিতে পুরস্কারে ভূষিত করায় বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) এর সাবেক নেতারা অভিনন্দন জানিয়েছেন।

এক বিজ্ঞপ্তিতে বিএমএ’র সাবেক নেতারা খালেদা জিয়াকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ ও বহির্বিশ্বে অনগ্রসর জনগণের জন্য গণতন্ত্র, মানবাধিকার, শান্তি ও আইনের শাসন প্রতিষ্ঠা ও সংরক্ষণে বেগম খালেদা জিয়ার নিঃস্বার্থ আত্মত্যাগ ও সংগ্রামের স্বীকৃতিস্বরূপ ‘মাদার অব ডেমোক্রেসি’ এবং ‘ডেমোক্রেসি হিরো’ পুরস্কারে ভূষিত করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজন্ম সংগ্রাম করে গেছেন। তার স্বামী বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তম এর নৃশংস হত্যাকাণ্ডের পর দীর্ঘ ৯ বছরের আপোষহীন সংগ্রামে ১৯৯০ সালে তিনি স্বৈরাচারের পতন ঘটিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেন। কিন্তু দেশবিরোধী ষড়যন্ত্রে ২০০৭ সালে ১/১১ তে গণতন্ত্র আবার ভুলন্ঠিত হয়। সেসময় থেকে আজ অবধি তিনি দেশের জনগণকে সাথে নিয়ে গণতন্ত্র পুনঃরুদ্ধারে নিরলস সংগ্রাম করে যাচ্ছেন।

বিএমএ’র সাবেক নেতারা বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে মিথ্যা, বানোয়াট মামলায় তাকে ২০১৮ সাল থেকে অন্যায়ভাবে কারাবন্দি করে রাখা হয়েছে। এরই মাঝে নানাবিধ জটিল রোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। সরকারের কাছে বারংবার দাবী জানানো সত্ত্বেও মানবাধিকারকে বৃদ্ধাঙলি দেখিয়ে তার চিকিৎসার কোন সুব্যবস্থা না করে শুধুমাত্র জিঘাংসা চরিতার্থ করার জন্য তাকে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হচ্ছে।

বিবৃতিতে দেশে মানবাধিকার লঙ্ঘন ও গণতন্ত্র লুণ্ঠিত করার এই চরম অবস্থায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এই অর্জন তাকে দেশের গন্ডি পেরিয়ে সারা বিশ্বের গণতন্ত্র ও মানবাধিকারের নেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছে বলে উল্লেখ করা হয়।

এছাড়াও বিবৃতিতে বিএমএ’র সাবেক নেতৃবৃন্দ দেশের চিকিৎসক সমাজের পক্ষ থেকে খালেদা জিয়াকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানান।

ট্যাগ: বিএমএ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ড. মোমেনকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণ

পরবর্তী

বলিউড ফিল্ম ট্যুরিজমের শুভেচ্ছাদূত নোমান রবিন

পরবর্তী
নোমান রবিনের সঙ্গে অতিথি ও কর্মকর্তাদের সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

বলিউড ফিল্ম ট্যুরিজমের শুভেচ্ছাদূত নোমান রবিন

ম্যানচেস্টার সিটি ফুটবল দলের খেলোয়াড়রা গোল উদযাপন করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ম্যানসিটি-সাউদাম্পটনের জয়ের রাতে অ্যাস্টন-প্যালেসের ড্র

সর্বশেষ

স্কুলের ড্রেস কোডে হিজাবের দাবি নাকচ করল ভারতের হাইকোর্ট

আগস্ট ২৫, ২০২৬
ছবি: বঙ্গোপসাগরে ট্রলারডুবি (প্রতিনিধি)।

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

৮ হাজার কোটি টাকার পণ্য কিনছে টিসিবি, তালিকায় নতুন যেসব পণ্য

আগস্ট ২৫, ২০২৬

ইমরান খান ইস্যুতে ব্রিটিশ সরকারের হস্তক্ষেপ চাইলেন সাবেক স্ত্রী জেমিমা

আগস্ট ২৫, ২০২৬

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের টাকা তোলা বিষয়ে নতুন সিদ্ধান্ত

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT