আন্তর্জাতিক

ইসরায়েলের বিরুদ্ধে ইরানিদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রেসিডেন্টের

ইরানের প্রেসিডেন্ট ইসরায়েলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইরানের প্রেসিডেন্ট একটি ভাষণে ইসরায়েলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ইরানের সকল নাগরিককে ঐক্যবদ্ধভাবে ইসরায়েলের ‘অন্যায়’ হামলা মোকাবিলা করার আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, সংঘাত বন্ধের লক্ষ্যে ইরান কূটনৈতিকভাবে সুযোগ দিয়েছে এবং আলোচনা ও সংলাপের পথ খুলে দিয়েছে।

সোমবার (১৬ জুন) বিবিসির প্রতিবেদনে বলা হয়, ইরানের পার্লামেন্টের এক বৈঠকে তিনি এই আহ্বান জানান।

মাসুদ পেজেশকিয়ান বলেন, শত্রুরা হত্যা ও সন্ত্রাসবাদের মাধ্যমে ইরান ও তার জনগণকে ধ্বংস করতে পারবে না। (ইরানের) আরও শত শত বীর আছেন, যারা প্রতিবার আক্রমণের শিকার হওয়ার পরেও পতাকা বহন করবেন এবং পথচলা অব্যাহত রাখবেন।

ইরানের প্রেসিডেন্ট বলেন, তার দেশ পারমাণবিক অস্ত্র বানাতে চায় না। তবে ইরানের জনগণের উপকারে আসে এমন পারমাণবিক শক্তি উৎপাদন ও গবেষণা করার অধিকার তাদের রয়েছে।

বিষয়:ইরান ইরানের প্রেসিডেন্ট ইসরাইল-ইরান সংঘাত ইসরায়েল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…