প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বরণ করে নিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র পৌঁছালে প্রধানমন্ত্রীকে নাগরিক সংবর্ধনা দেওয়া হবে। ঢাকা-নিউইয়র্ক-ঢাকা সরাসরি ফ্লাইট ও ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসীদের জন্য বিশেষ ব্যবস্থাসহ বেশ কিছু দাবির বাস্তবায়ন চান প্রবাসীরা।






