স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো.জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে। তিনি আরও বলেন, বিএসএফ-এর পক্ষ থেকে কোন ধরনের উস্কানি দিলে এর প্রস্তুতি রয়েছে। সীমান্তে ভারতীয় জনগণ কোন রকম অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে বাংলাদেশের জনগণ তার জবাব দেবে বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।







