চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রেকর্ড ৯ গোলের ম্যাচে ৪টিতে অবদান রেখে ‘খুশি’ সালাহ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪৭ পূর্বাহ্ণ ২৩, ডিসেম্বর ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

প্রিমিয়ার লিগে টটেনহ্যামের বিপক্ষে ৬-৩ গোলে জয় পেয়েছে লিভারপুল। ৯ গোলের ম্যাচে জিতে টেবিলের শীর্ষ মজবুত করেছে আর্নে স্লটের দল। লিভারপুলের হয়ে জোড়া গোল করেছেন মোহাম্মেদ সালাহ ও লুইস দিয়াজ। সালাহ দুটি গোলে অ্যাসিস্টও করেছেন। চার গোলে অবদান রেখে বেশ ‘খুশি’ মিশরীয় তারকা।

রোববার রাতে ম্যাচের ২৩ মিনিটে লিভারপুলকে এগিয়ে নেন দিয়াজ। ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ডের ক্রস থেকে বল পেয়ে জালে পাঠান। ৩৬ মিনিটে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ব্যবধান দ্বিগুণ করেন। পাঁচ মিনিট পর ব্যবধান কমায় টটেনহ্যাম। স্পার্সদের গোলটি করেন জেমস মেডিসন। প্রথমার্ধের যোগ করা সময়ে ফের ব্যবধান বাড়ায় লিভাপুল। সালাহ’র পাস থেকে বল পেয়ে অলরেডদের তৃতীয় গোলটি করেন ডমিনিক সোবোসলাই। ৩-১ ব্যবধানে শেষ হয় প্রথমার্ধ।

বিরতির পর ফিরে ৫৪ মিনিটে নিজের প্রথম গোলটি করেন সালাহ। মিনিট সাতেক পর জোড়া গোল পূর্ণ করেন মিশর ফরোয়ার্ড। ব্যবধান দাঁড়ায় ৫-১। ম্যাচে ফিরতে মরিয়া টটেনহ্যাম ৭২ মিনিটে দ্বিতীয় গোলটি শোধ করে। কুলুসেভেস্কির গোলে ব্যবধান কমায়। ৮৩ মিনিটে ডমিনিক সোলাঙ্কি স্বাগতিকদের হয়ে তৃতীয় গোলটি করেন। মিনিট দুয়েক পর সালাহ’র পাস থেকে বল পেয়ে জালে পাঠিয়ে জোড়া গোল পূর্ণ করেন দিয়াজ। ৬-৩ ব্যবধানে শেষ হয় লড়াই।

প্রিমিয়ার লিগে দুদলের লড়াইয়ে সবচেয়ে বেশি গোলের রেকর্ড এটি। ১৯৯৩ সালের মে মাসে ৮ গোল হয়েছিল টটেনহ্যাম-লিভারপুল ম্যাচে। ৬-২ গোলে জিতেছিল লিভারপুল। নিউক্যাসল ইউনাইটেড ও ফুলহ্যামের বিপক্ষে পয়েন্ট হারানোর পর জয়ে ফিরল লিভারপুল। দারুণ জয়ে ১৬ ম্যাচে ১২ জয় ও তিন ড্রয়ে ৩৯ পয়েন্ট নিয়ে টেবিলে শীর্ষ মজবুত হল দলটির। টটেনহ্যাম পেল অষ্টম হারের স্বাদ। ১৭ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে তারা।

জোড়া গোল করে চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে সালাহ এখন সর্বোচ্চ ১৫ গোলের মালিক। ছাড়িয়ে গেছেন ১৩ গোল করে যৌথভাবে শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটি তারকা আর্লিং হালান্ডকে।

দারুণ পারফরম্যান্সে সালাহ বলেছেন, ‘আমি খুশি এবং গর্বিত, শুধু কঠোর পরিশ্রম করে যাবো। আমরা আক্রমণে বেশ ভালো ছিলাম, কিন্তু রক্ষণে আমাদের দল হিসেবে উন্নতি করতে হবে। তবে এটি বেশ ভালো ফলাফল, এবং আশা করি আমরা ধারাবাহিকতা বজায় রাখবো।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টটেনহ্যামপ্রিমিয়ার লিগলিড স্পোর্টসলিভারপুলসালাহ
শেয়ারTweetPin

সর্বশেষ

সংগৃহিত

মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা

জুন ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

শব্দদূষণ নিয়ন্ত্রণে শিক্ষা কারিকুলামে বিষয়টি অন্তর্ভুক্তের আহ্বান

জুন ২১, ২০২৬

স্কুল কমিটি নিয়ে দ্বন্দ্বে ছাত্রশিবির নেতাকে ছুরিকাঘাতে হত্যা

জুন ২১, ২০২৬

হাইড্রেশন বিরতি, লাভের চেয়ে ক্ষতি বেশি: উরুগুয়ে কোচ

জুন ২১, ২০২৬

২০২৬ বিশ্বকাপের ১৩ তারকা, যাদের বাবারাও খেলেছিলেন বিশ্বকাপ

জুন ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT