ফুটবল

ইউনাইটেডকে বিধ্বস্ত করে লিভারপুল ছাড়ার ইঙ্গিত সালাহর

লিভারপুলের সালাহ জয়োল্লাসে উদ্দীপ্ত, মাঠে উচ্ছ্বাস. Channel i News - চ্যানেল আই নিউজ

লিভারপুলের খেলোয়াড় সালাহ গোল করে উল্লাস করছে, তার দলের অন্যান্য খেলোয়াড়রা পাশে রয়েছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

মৌসুম শুরুর প্রথম দুই ম্যাচে জয়ের পর ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচেও জয় পেয়েছে লিভারপুল। দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়েছেন ফরোয়ার্ড মোহাম্মেদ সালাহ। মৌসুমে তিন ম্যাচের সবেই জালের দেখা পাওয়া মিশরীয় তারকা অবাক করে দিয়েছেন লিভারপুল ছাড়ার ইঙ্গিতও।

ইংলিশ প্রিমিয়ার লিগে রোববার রাতে ওল্ড ট্রাফোর্ডে ইউনাইটেডকে ৩-০তে হারিয়েছে আর্নে স্লটের লিভারপুল। প্রথমার্ধে লুইস ডিয়াসের দুই গোলে অ্যাসিস্ট করেন সালাহ, দ্বিতীয়ার্ধে নিজে গোল করেছেন।

সালাহর সঙ্গে লিভারপুলের চুক্তির মেয়াদ শেষ হবে চলতি মৌসুম শেষে। মেয়াদ বাড়ানো নিয়ে তার সঙ্গে এখনও আলোচনা হয়নি লিভারপুল কর্তৃপক্ষের। ৩২ বর্ষী সালাহ বলেছেন, ‘সময়টা উপভোগ করতে চাইছি। এ (লিভারপুল ছাড়া) নিয়ে ভাবতে চাচ্ছি না। দেখি আগামী বছর কী হয়।’

‘এটাই হয়তো ওল্ড ট্রাফোর্ডে আমার শেষ ম্যাচ হতে চলেছে ধরেই খেলতে নেমেছি। ক্লাবের কেউ চুক্তি নিয়ে আমার সঙ্গে কথা বলেনি, তাই এখানে নিজের শেষ মৌসুম খেলছি। এখানে থাকার বিষয়টি আমার উপর নাই, বরং ক্লাবের উপর নির্ভর করছে।’

২০১৭ সালে রোমা থেকে লিভারপুলে যোগ দেয়ার পর ৩৫২ ম্যাচে ২১৪ গোল করেছেন সালাহ। সতীর্থদের দিয়ে গোল করিয়েছেন ৯২টি। একবার করে চ্যাম্পিয়ন্স লিগ, প্রিমিয়ার লিগসহ জিতেছেন কয়েকটি শিরোপা।

বিষয়:আর্নে স্লট ইউনাইটেড প্রিমিয়ার লিগ লিভারপুল সালাহ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…