চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিটির ড্র, জিতে শীর্ষেই আর্সেনাল

চেলসি বড় জয়, ইউনাইটেডের হার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:০৪ পূর্বাহ্ণ ০৫, মার্চ ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

প্রায় শেষের দিকে ইংলিশ প্রিমিয়ার লিগ। যেকোন অঘট বদলে দিতে পারে শীর্ষ স্থান। জমে উঠা ইংলিশ লিগে বুধবার রাতে প্রায় কষ্ট করে জিতেই টেবিলের শীর্ষ স্থান ধরে রেখেছে আর্সেনাল। অ্যাস্টন ভিলাকে বড় ব্যবধানে হারিয়েছে চেলসি। আপদকালীন কোচ মাইকেল ক্যারিক দায়িত্ব নেয়ার পর প্রথম হার দেখেছে ম্যানচেস্টার ইউনাইটেড। অন্য ম্যাচে নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে ড্র করেছে ম্যানচেস্টার সিটি।

ঘরের মাঠে ম্যাচের ৩১ মিনিটে অ্যান্টোইন সেমেনিওর গোলে এগিয়ে যায় সিটিজেনরা। ৫৬ মিনিটে ফরেস্টকে সমতায় ফেরান মরগান গিবস-হোয়াইট। ৬২ মিনিটে আবারও লিড পায় সিটি, গোলে করেন রোদ্রি। তবে সেই লিড বেশিক্ষন ধরে রাখতে পারেনি পেপ গার্দিওলার দল। ৭৬ মিনিটে এলিয়ট অ্যান্ডারসনের গোলে ফের সমতায় ফেরে সফরকারীরা। ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে সিটি। ফলে সুবিধা হয় আর্সেনালের। ৭ পয়েন্টে বেশ এগিয়ে গেছে গানাররা।

ব্রাইটন এন্ড হোভ অ্যালবিয়নের ঘরের মাঠে ১-০ গোলে জয় পেয়েছে আর্সেনাল। তবে ম্যাচটি আর্সেনাল কোনমতে জিতেই টেবিলের শীর্ষ ধরে রেখেছে। স্বাগতিকদের ম্যাচ জুড়ে বল দখল ছিল গানারদের থেকে বেশি, এমনকি শটের দিক থেকেও বেশ এগিয়ে ছিল ব্রাইটন। শুধুমাত্র তাদের একটি ভুলে এগিয়ে যায় আর্সেনাল এবং সেই গোলে শেষ পর্যন্ত জয় পায় লন্ডনের ক্লাবটি। ম্যাচের নবম মিনিটে বুকায়ো সাকা শট করলে প্রতিপক্ষ কার্লোস বালেবার গায়ে লেগে গোলরক্ষকের পার নিচ দিয়ে গোল হয়ে যায়।

মাইকেল ক্যারিকের অধীনে প্রথম হার দেখল ম্যানচেস্টার ইউনাইটেড। ৭ ম্যাচ পর ১০ জনের নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ২-১ গোলে হেরেছে রেড ডেভিলসরা। ম্যাচের ৪৫ মিনিট শেষে যোগ করা সময় জ্যাকব রামসি লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনে পরিণত হয় নিউক্যসল। ঘরের মাঠে যোগ করা ষষ্ঠ মিনিটে অ্যান্টোনি গর্ডনের গোলে এগিয়ে যায় নিউক্যসল। যোগ করা নবম মিনিটে ক্যাসেমিরর গোলে সমতায় ফেরে ইউনাইটেড। ৯০ মিনিটে উইলিয়াম অসুলার গোলে জয় পায় নিউক্যাসল।

অ্যাস্টন ভিলার ঘরের মাঠে জোয়াও পেড্রোর হ্যাটট্রিকে ৪-১ গোলে জয় পায় ক্লাব বিশ্বকাপ চ্যাম্পিয়ন চেলসি। যদিও ম্যাচের দ্বিতীয় মিনিটে ডগলাস লুইজের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। তবে ম্যাচের ৩৫ মিনিটে এবং ৪৫ মিনিট শেষে যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে গোল করে লন্ডনের ক্লাবটিকে এগিয়ে দেন পেড্রো। ৫৫ মিনিটে কোল পামারের গোলে ব্যবধান হয় ৩-১। ৬৪ মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন পেড্রো।

৩০ ম্যাচ শেষে ২০ জয় ৭ড্র ও ৩ হারে ৬৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্সেনাল। ২৯ ম্যাচে ১৮ জয় ৬ ড্র ও ৫ হারে ৬০ পয়েন্ট নিয়ে দুইয়ে সিটির অবস্থান। একই সমান ম্যাচ খেলে ১৪ জয় ৯ ড্র ও ৬ হারে ৫১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ইউনাইটেড। ২৯ ম্যাচে ১৫ জয় ৬ ড্র ও ৮ হারে ৫১ পয়েন্ট নিয়ে চারে অ্যাস্টন ভিলা। পঞ্চম স্থানে আছে চেলসি, ২৯ ম্যাচে ১৩ জয় ৯ ড্র ও ৭ হারে তাদের পয়েন্ট ৪৮

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্সেনালচেলসিপ্রিমিয়ার লিগম্যানচেস্টার ইউনাইটেডম্যানচেস্টার সিটিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বিএফডিসিতে সাংবাদিকদের মানববন্ধন, সংবাদ সংগ্রহ বর্জনের ঘোষণা

জুন ২৮, ২০২৬

বেঙ্গল শিল্পালয়ে ব্রিটিশ কাউন্সিলের ‘সহাবস্থানের স্থাপত্য’ প্রদর্শনী শুরু

জুন ২৮, ২০২৬

‘একটি বিপর্যস্ত বিশ্বকাপ’: ইরান অধিনায়ক তারেমি

জুন ২৮, ২০২৬

এই বিশ্বকাপে ফ্রান্স-আর্জেন্টিনা বেশি এগিয়ে: একেএম বাতেন

জুন ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ক্লড এআইয়ে শক্তিশালী মডেল আবারও ব্যবহারের অনুমতি দিল মার্কিন সরকার

জুন ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT