ফুটবল

চেলসিকে হারিয়ে শুভ শুরু ম্যানসিটির

ম্যানচেস্টার সিটি খেলোয়াড়রা গোল উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ম্যানচেস্টার সিটি ফুটবল দলের খেলোয়াড়রা গোল উদযাপন করছে, দর্শকদের মাঝে আনন্দের পরিবেশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

লিগ শিরোপা ধরে রাখার অভিযানে নেমে দারুণ শুরু করেছে ম্যানচেস্টার সিটি। ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে চেলসিকে হারিয়েছে পেপ গার্দিওলার দল।

স্টামফোর্ড ব্রিজে রোববার ২-০ গোলে চেলসিকে হারিয়েছে সিটি। গোল করেছেন আর্লিং হালান্ড ও মাতেউ কোভাচিচ।

ঘরের মাঠে শুরুতেই পিছিয়ে যায় চেলসি। ১৮ মিনিটে বের্নার্দো সিলভার পাস থেকে বল জালে পাঠান হালান্ড। ১-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় সিটি।

দ্বিতীয়ার্ধে সমানতালে লড়েছে দুদল। চেলসি গোল শোধের চেষ্টায় ছিল। তবে সিটিজেন রক্ষণ ভাঙা সম্ভব হয়নি তাদের। ৮৪ মিনিটে সফরকারীদের দ্বিতীয় গোলটি এনে দেন কোভাচিচ। ২-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে গার্দিওলা বাহিনী।

বিষয়:চেলসি প্রিমিয়ার লিগ ম্যানসিটি হালান্ড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…