বিনোদন

অভিনয়ে ফিরলেন প্রীতি জিনতা, নেপথ্যে আমির?

প্রীতি জিনতা হাসছেন, নেপথ্যে আমিরের সম্ভাবনা. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রীতি জিনতা একটি অনুষ্ঠানে হাসছেন, তার পাশে অন্যরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

লম্বা বিরতির পর অভিনয়ে ফিরেছেন প্রীতি জিনতা। ‘লাহোর ১৯৪৭’-এর শুটিং শুরু করেছেন তিনি। সেট থেকে ছবিও শেয়ার করেছেন সামাজিক মাধ্যমে।

ছবিতে প্রীতি জিনতার বিপরীতে অভিনয় করছেন সানি দেওল। আমির খানের প্রোডাকশনের ব্যানারে তৈরি ‘লাহোর ১৯৪৭’-এর পরিচালনা করছেন রাজকুমার সন্তোষী।

প্রীতি ও সানি ছাড়াও ছবিতে অভিনয় করছেন শাবানা আজমি, অভিমন্যু সিং, আলি ফজল, এবং মোনা সিং।

সালটা ২০১৬। আমেরিকান ব্যবসায়ী জেনে গুডেনাফকে বিয়ে করে লস অ্যাঞ্জেলেসে থাকতে শুরু করেন প্রীতি। ২০২১ সালে সারোগেসির মাধ্যমে দুই সন্তান আসে দম্পতির কোল আলো করে।

প্রীতি জিনতা ও আমির খান এর ছবি, সিনেমার সেটে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ ১৯৯৮ সালে ‘দিল সে’ দিয়ে বলিউডে পা রাখেন প্রীতি। ২০০৮ থেকে ২০১৮ সাল পর্যন্ত ‘সংঘর্ষ’, ‘দিল্লাগি’, ‘ক্যায়া ক্যাহনা’, ‘দিল চাহতা হ্যায়’, ‘বীর জারা’-সহ অনেক ব্যবসাসফল ও আলোচিত ছবিতে অভিনয় করেন তিনি। সর্বশেষ ২০১৮ সালে ‘ওয়েলকাম টু নিউইয়র্ক’-এ দেখা গিয়েছিল তাকে।

বিষয়:অভিমন্যু সিং আলি ফজল বলিউড মোনা সিং লাহোর ১৯৪৭ শাবানা আজমি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…