ক্রিকেট

টেন্ডুলকার-কাম্বলির সাবেক সতীর্থ আটক

চ্যানেল আই অনলাইন এর অনুষ্ঠানে অতিথি ও অতিথিদের স্বাগত জানানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবিতে সর্ব বামে প্রশান্ত বৈদ্য

চেক জালিয়াতির অভিযোগে নাগপুর পুলিশ ভারতের সাবেক ক্রিকেটার প্রশান্ত বৈদ্যকে গ্রেপ্তার করেছে। তিনি ’৯০-এর দশকে মিডিয়াম পেসার হিসেবে খেলতেন এবং সতীর্থদের মধ্যে পেয়েছিলেন শচীন টেন্ডুলকার, বিনোদ কাম্বলির মতো কিংবদন্তিদের।

বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশনের ডেভেলপমেন্ট কমিটিতে থাকা বৈদ্যর আটকের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে নাগপুর পুলিশ। পরে তাকে আদালতে নেয়া হয়।

বৈদ্য স্থানীয় এক দোকান থেকে স্টিল কিনেছিলেন এবং চেক দেন। সেই চেক বাউন্স করে এবং দোকানী তাকে নতুন চেক দেয়ার কথা বলেন। কিন্তু বৈদ্য নতুন করে চেক দিতে অস্বীকৃতি জানান এবং তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে বলেন।

নাগপুর পুলিশের ইন্সপেক্টর রাজপুত জানান, ‘তিনি স্থানীয় একজন ব্যবসায়ী থেকে স্টিল কেনেন এবং চেক দেন যা বাউন্স করে। পরে ওই ব্যবসায়ী নতুন চেক দাবি করেন।’

‘ওই ক্রিকেটার নতুন চেক দিতে অস্বীকৃতি জানালে ব্যবসায়ী আদালতের শরণাপন্ন হন। আদালতের শুনানিতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে অযামিনযোগ্য ওয়ারেন্ট ইস্যু হয়।’ ভারতের হয়ে চার ওয়ানডে খেলা ক্রিকেটার সম্পর্কে এরকম জানিয়েছে পুলিশ।

বিষয়:টেন্ডুলকার নাগপুর প্রশান্ত ভারত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…