চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শোয়েবের ভারতের ভিসা না হওয়া ইসিবির ‘দোষ’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২২ অপরাহ্ন ২৫, জানুয়ারি ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক শোয়েব বশিরের ভিসা জটিলতার আলোচনায় নতুন মাত্রা যোগ হয়েছে। ২০ বর্ষী অফস্পিনারকে শেষপর্যন্ত ভারত ভিসা দিলেও জটিলতার দায়ভার তার দেশ ইংল্যান্ডের, এমন দাবি ভারতের সাবেক পেসার ভেঙ্কটেশ প্রসাদের।

সমারসেটে খেলা বশির ইংল্যান্ড দলের সাথে সংযুক্ত আরব আমিরাতে অনুশীলনের পর ভারতে আসার জন্য প্রস্তুত ছিলেন। কিন্তু ভারতের ভিসা না পাওয়ায় আবার দেশে ফিরে যান। আলোচনা-সমালোচনার মাঝে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক পর্যন্ত বিষয়টি নিয়ে কথা বলেছেন।

এমন সমস্যার পুরো দায় অবশ্য ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) কাঁধে দিচ্ছেন ৫৪ বর্ষী প্রসাদ। বলেছেন, ‘তার ভিসায় যুক্তরাজ্যের স্ট্যাম্পের প্রয়োজন ছিল। ইসিবি শোয়েব বশিরকে সংযুক্ত আরব আমিরাত পাঠায় এমন চিন্তা করে যে তৃতীয় কোনো দেশের স্ট্যাম্প লাগানো হবে।’

‘ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড ভিসার প্রাথমিক প্রক্রিয়া অনুসরণ করেনি। তারা ধারণা করে কাজ করেছে এরপর মায়াকান্না শুরু করেছে, যা তাদের পুরনো অভ্যাস। এটাতে যদি কারও কোনো দোষ থাকে, সেটা ইসিবির।’

ইসিবি পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছে, ‘শোয়েব বশির ভিসা পেয়েছে এবং ভারতে দলের সাথে যোগ দিতে এ সপ্তাহে রওনা হবে। আমরা খুশি যে এ সমস্যার সমাধান হয়েছে।’

এরআগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন মুখপাত্র ঋষি সুনাকের বরাতে বলেছিলেন, ‘আমরা স্পষ্টভাবে বলেছি, ভারত ভিসা প্রক্রিয়ায় সবসময় ব্রিটিশ নাগরিকদের সাথে ন্যায্য আচরণ করবে বলে আমরা আশা করি। পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিকরা কী ধরনের অভিজ্ঞতার মুখোমুখি হয়েছে সে বিষয়গুলো আমরা আগেই বলেছি। লন্ডনের ভারতীয় হাইকমিশনারের কাছে ভিসার আবেদনের অভিজ্ঞতার বিষয়গুলো সেসময় তুলে ধরেছিলাম।’

Reneta

পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি হায়দরাবাদে শুরু হয়েছে বৃহস্পতিবার। টসে জিতে প্রথমে ব্যাট করছে ইংল্যান্ড। ৩৭ ওভারে ১২৮ রান তুলতে ৫ উইকেট হারিয়ে বসেছে বেন স্টোকসের দল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউএইইসিবিঋষিপাকিস্তানপ্রসাদভারতলিড স্পোর্টসশোয়েব
শেয়ারTweetPin

সর্বশেষ

রিয়ালের বিপক্ষে নাটকীয় জয়ে সেমিতে বায়ার্ন, ড্র করে সঙ্গী আর্সেনাল

এপ্রিল ১৬, ২০২৬

ব্র্যাক ইউনিভার্সিটিতে দুদিনব্যাপী বৈশাখী উৎসব শুরু

এপ্রিল ১৫, ২০২৬

যুক্তরাষ্ট্রে মেসি ও আর্জেন্টিনার বিরুদ্ধে মামলা

এপ্রিল ১৫, ২০২৬

ড. মো. আলী আফজাল: কৃষি বিজ্ঞানের প্রবাদপুরুষ ও আধুনিক আবাসনখাতের স্বপ্নদ্রষ্টা

এপ্রিল ১৫, ২০২৬

ব্যয় কমানোর লক্ষ্যে ২ হাজার কর্মী ছাঁটাই করবে বিবিসি

এপ্রিল ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT