চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রেন্ডি কনটেন্টের ভিড়ে ‘বই পোকা’র বাজিমাত!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২৯ অপরাহ্ণ ০৮, জুন ২০২৬
বিনোদন
A A

কোরবানি ঈদ উপলক্ষে অসংখ্য নাটক প্রচার হয়েছে৷ এর ভিড়ে আলাদা করে নজর কেড়েছে ‘বই পোকা’। আকবর হায়দার মুন্নার গল্প ভাবনায় নাটকটি রচনা করেছেন লিমন আহমেদ। নাটকটির পরিচালনা করেছেন তপু খান।

এতে জুটি হয়ে অভিনয় করেছেন খায়রুল বাসার, সাদনিমা বিনতে নোমান। তাদের কেমিস্ট্রি দর্শকের মনে দাগ কেটেছে।

নাটকটি ইউটিউব চ্যানেল ক্লাব ইলেভেন এন্টারটেইনমেন্টে প্রকাশিত হয়েছে ২ জুন। গড়পড়তা ট্রেন্ডি-কমেডি গল্পের ভিড়ে ভিন্নধর্মী ভাবনার পারিবারিক আবহে রোমান্টিক গল্পের নাটকটি বেশ প্রশংসিত হয়েছে। প্রচার হওয়ার চারদিনেই নাটকটি দেখেছেন প্রায় ৯ লাখেরও বেশি দর্শক। কয়েক হাজার মন্তব্যের সবই এ নাটকের গল্প, নির্মাণ ও শিল্পীদের অভিনয় নিয়ে মুগ্ধতা প্রকাশের।

নির্মাতা তপু খান জানান, ‘বই পোকা’ নাটকটিতে দেখানো হয়েছে সোশ্যাল মিডিয়ার মন্দ প্রভাব, এর প্রতি মানুষের আসক্তির নেতিবাচকতা। সেইসঙ্গে এই প্রজন্মকে সাহিত্যের দিকে মনযোগী হওয়ার বার্তাও দেয়া হয়েছে। নাটকটি নির্মাণের সময়ই মনে হচ্ছিলো এটি দর্শকের ভালো লাগবে। প্রচারে আসার পর সবার ফিডব্যাক পেয়ে ভালো লাগছে।

এর গল্পকার আকবর হায়দার মুন্না বলেন, “বর্তমানে আমাদের সমাজে সোশ্যাল মিডিয়া নিয়ে ফ্যান্টাসিটা বাড়াবাড়ি রকমের। এতে পারিবারিক, সামাজিক সম্পর্কগুলো নষ্ট হচ্ছে। পাশাপাশি এখন মানুষ বই, সাহিত্য পড়তে চায় না। এই বিষয়গুলোকে নাড়া দিতেই এই গল্পের ভাবনা। দর্শকের ভালো লাগছে দেখে তৃপ্তি পাচ্ছি।”

নাটকের অভিনেতা খায়রুল বাসার বলেন, একটা ভিন্নধর্মের গল্পের নাটক ‘বই পোকা’। এর সংলাপগুলো হৃদয় ছুঁয়ে যায়। তপু ভাইকে ধন্যবাদ এমন একটা নাটকের জন্য।

Reneta

নাটকটিতে কাজ করে আনন্দিত এ প্রজন্মের অভিনেত্রী সাদনিমাও। তিনি জানান, ‘বই পোকা’ নাটকে কাজের অভিজ্ঞতা দীর্ঘদিন মনে থাকবে। এতে তার চরিত্রটির প্রেমে পড়েছেন তিনি।

‘বই পোকা’ নাটকে আরও অভিনয় করেছেন আজিজুল হাকিম, মুনীরা ইউসুফ মেমী, আব্দুল্লাহ রানা, রোজি সিদ্দিকী প্রমুখ। বিশেষ একটি চরিত্রে আছেন তারিক আনাম খান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঈদের নাটকনাটকবই পোকাবইপোকালিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিলিপিন্সে শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ৩২ জনের মৃত্যু

জুন ৮, ২০২৬

সড়কবাতির প্রযুক্তি দেখতে ফ্রান্স যেতে চান রাজশাহী সিটি প্রশাসক, প্রধানমন্ত্রীর না

জুন ৮, ২০২৬

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিততে আত্মবিশ্বাসী বাংলাদেশ

জুন ৮, ২০২৬

বাংলাদেশ চ্যালেঞ্জিং, রোমাঞ্চকর সিরিজের অপেক্ষায় অজি অধিনায়ক

জুন ৮, ২০২৬

শেষ সময়ে যে কারণে ‘মহানগর ২’ ছেড়েছিলেন ইমরান

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT