বিনোদন

প্রভাসের জন্মদিন, প্রকাশ্যে ‘আদিপুরুষ’র নতুন পোস্টার

প্রভাসের নতুন 'আদিপুরুষ' পোস্টার, মহাকাব্যিক যুদ্ধের দৃশ্য।. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রভাসের ‘আদিপুরুষ’ সিনেমার নতুন পোস্টার, মহাকাব্যিক যুদ্ধের দৃশ্য, উত্তেজনাপূর্ণ পরিবেশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রভাসের জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল ‘বাহুবলী’। এরপর আর তাকে ঘুরে তাকাতে হয়নি। ভারতের অন্যতম ধনী ও বিখ্যাত তারকার মধ্যে একজন তিনি। আজ প্রভাসের ৪২ তম জন্মদিন। আর জন্মদিনে ‘আদিপুরুষ’-এর নতুন পোস্টার প্রকাশ করেছেন অভিনেতা।

‘আদিপুরুষ’ সিনেমার নতুন পোস্টারে প্রভাসকে দেখা যাচ্ছে জাফরান রঙের পোশাকে। সাথে সাদা ধুতি। লম্বা চুল। পেছনে কমলা রঙের আকাশ।

পোস্টারের ক্যাপশনে প্রভাস লিখেছেন, ‘প্রভু শ্রী রাম। আদিপুরুষ সিনেমাহলে আসছে ২০২৩ সালের ১২ জানুয়ারি।’

পোস্টারটি মিশ্র প্রতিক্রিয়া পাচ্ছে। এক ভক্ত লিখেছেন, ‘আপনি দারুণ স্যার। তবে এই চরিত্রের লুক দেখে আমি হতাশ…।’ অনেক ভক্তই পোস্টার সম্পর্কে কোনো মন্তব্য না করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতাকে।

ওম রাউত পরিচালিত ‘আদিপুরুষ’ সিনেমাটি রামায়ণ অবলম্বনে নির্মিত হচ্ছে। এই সিনেমায় রাম চরিত্রে অভিনয় করছেন প্রভাস। তার বিপরীতে সীতা চরিত্রে দেখা যাবে কৃতি শ্যাননকে।

বিষয়:আদিপুরুষ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…