বিনোদন

কঙ্গনার সিনেমার অপেক্ষায় করণ

কঙ্গনা রানাউত ও করণ জোহর ছবি, বলিউডের জনপ্রিয় তারকা ও নির্মাতা. Channel i News - চ্যানেল আই নিউজ

কঙ্গনা রানাউত ও করণ জোহর এর ছবি, বলিউডের শীর্ষ তারকা ও নির্মাতা, সিনেমা ও বিনোদন জগতের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব।. Channel i News – চ্যানেল আই নিউজ

সাপে-নেউলে সম্পর্ক করণ জোহর আর কঙ্গনার। সুযোগ পেলেই করণ জোহরকে আক্রমণ করার সুযোগ ছাড়েন না কঙ্গনা। করণও কঙ্গনার থেকে দূরত্ব বজায় রেখেছেন। তবে এবার কঙ্গনার সঙ্গে মনোমালিন্য মিটিয়ে নেয়ার ইঙ্গিত দিলেন এক সাক্ষাৎকারে।

ভারতের এক সংবাদমাধ্যমের আয়োজন করা অনুষ্ঠানে হাজির হয়েছিলেন করণ জোহর। সেখানে র‍্যাপিড ফায়ারে করণকে জিজ্ঞেস করা হয় কোনো রাজনৈতিক ইস্যু নিয়ে তিনি ছবি তৈরি করতে চান কিনা সেই প্রসঙ্গে। উত্তরে করণ বলেন, ইতোমধ্যেই তো এই বিষয় নিয়ে ‘ইমারজেন্সি’ তৈরি হয়েছে। সেটি দেখার অপেক্ষায় আছি।

করণ আরও জানিয়েছেন, সানি দেওলের ‘গদর টু’ এবং অক্ষয় কুমারের ‘ওএমজি টু’ ভালো ব্যবসা করেছে বলে তিনি আনন্দিত। তার মতে, বলিউড আবার দর্শকের মন জয় করে নিতে পারছে।

একই সাক্ষাৎকারে করণকে জিজ্ঞেস করা হয় আদিপুরুষ, কিসি কা ভাই কিসি কি জান, সম্রাট পৃথ্বীরাজ এবং লাল সিং চাড্ডার মতো সিনেমাগুলো ফ্লপ হওয়ার পেছনের কারণ। নির্মাতা বলেন, তিনি ‘লাল সিং চাড্ডা’ ছাড়া আর কোনোটি দেখেননি। ‘লাল সিং চাড্ডা’ তার কাছে ভালো লেগেছে। ছবিটি কেন ফ্লপ হলো সেই বিষয়ে তার কোনো ধারণা নেই।

‘ইমার্জেন্সি’ সিনেমায় কঙ্গনাকে দেখা যাবে ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ভূমিকায়। ছবির গল্পও কঙ্গনার লেখা, প্রযোজনা ও পরিচালনার দায়িত্বেও আছেন অভিনেত্রী। ২৪ নভেম্বর মুক্তি পাবে ছবিটি।

বিষয়:আদিপুরুষ কঙ্গনা করণ জোহর কিসি কা ভাই কিসি কি জান বলিউড সম্রাট পৃথ্বীরাজ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…