চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ অসাধারণ খেলেছে

বলছেন ক্যারিবীয় অধিনায়ক পাওয়েল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৪৯ অপরাহ্ণ ২০, ডিসেম্বর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

ওয়ানডেতে হোয়াইটওয়াশ হওয়ার শোধ টি-টুয়েন্টিতে নিয়েছে বাংলাদেশ। ক্যারিবীয় দ্বীপে লিটন দাসের দল তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ ৩-০তে জিতেছে। দারুণ বল করে সিরিজসেরা হয়েছেন স্পিন-অলরাউন্ডার শেখ মেহেদী হাসান। বাংলাদেশের খেলা দেখে মুগ্ধ উইন্ডিজ অধিনায়ক রোভম্যান পাওয়েলও। বলেছেন, বাংলাদেশ অসাধারণ খেলেছে।

ম্যাচ পরবর্তী পুরস্কার মঞ্চে বাংলাদেশের ভূয়সী প্রশংসা করে পাওয়েল বলেছেন, ‘তারা (বাংলাদেশ) অসাধারণ খেলেছে। জানেন, ৫০ ওভারের সিরিজে হতাশ হওয়ার পর ক্যারিবীয় দ্বীপে ভালো টি-টুয়েন্টি দল নিয়ে আসে। সমস্ত কৃতিত্ব তাদের এবং তাদের নিরাপদ ভ্রমণ কামনা করছি।’

‘অধিনায়ক হিসেবে প্রথম একবছর কাটালাম। সত্যিই ভালো শুরু করে দলকে নয় থেকে চারে এনেছিলাম। হ্যাঁ, তবে শেষ কয়েকটি সিরিজে আমাদের পারফরম্যান্স হতাশাজনক। জানেন, যখন একটি দল খারাপ করতে থাকে সেটি উপলব্ধি করতে পারবেন।’

প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত হওয়ার পর টাইগাররা দাপুটে জয় তুলেছে তৃতীয় ম্যাচেও। তৃতীয় ও শেষ টি-টুয়েন্টিতে শুক্রবার স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে ৮০ রানে হারিয়ে হোয়াইটওয়াশ সেরেছে বাংলাদেশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়েস্ট ইন্ডিজপাওয়েলবাংলাদেশলিটনলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ভিনির গোলে মরক্কো পরীক্ষায় ড্র ব্রাজিলের, অক্ষত ৯২ বছরের ইতিহাস

জুন ১৪, ২০২৬

রোলেক্স হাতে আপ্লুত শাকিব বললেন— ‘এটা এখন অমূল্য’

জুন ১৪, ২০২৬

অপেক্ষা বাড়লেও সুইজারল্যান্ডকে রুখে প্রথম পয়েন্ট আদায় কাতারের

জুন ১৪, ২০২৬

হাইতিকে পরিবর্তন করতে হবে জার্সি, নেপথ্যে ফ্রান্স

জুন ১৪, ২০২৬

পুলিশি হেনস্তা থামবে কবে?

জুন ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT