চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তফসিল পেছানোসহ যেকোন সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে ইসি: ওবায়দুল কাদের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০৫ অপরাহ্ণ ২২, নভেম্বর ২০২৩
- সেমি লিড, রাজনীতি
A A

বিএনপি আসবেনা বলেই নির্বাচন একতরফা হবে এটা ঠিক নয়,অনেকেই নির্বাচনে অংশ নিবে। একটি দলকে ঘিরে নির্বাচনে সিদ্ধান্ত হতে পারে না। তফসিল পেছানো বা নির্বাচনের বিষয়টি নির্বাচন কমিশনের সিদ্ধান্ত, সময়সীমার মধ্যে তারা তাদের যেকোন সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে। দ্বাদশ জাতীয় নির্বাচনের বিষয়ে ৩০ নভেম্বর পর সবকিছু স্বচ্ছ হয়ে যাবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার সকালে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে কমনওয়েলথ প্রি-ইলেকশন অ্যাসেসমেন্ট মিশনের সাথে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন:  নির্বাচন কমিশনের স্বাধীনতা এবং নির্বাচন কমিশনকে আইনগত কাঠামো দিয়ে যুক্ত করেছে আওয়ামী লীগ সরকার। সংসদীয় আইনের মাধ্যমে দেশের নির্বাচন ব্যবস্থায় আইনের সংস্কার করা হয়েছে। অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সকল পদক্ষেপ নিয়েছেন তা প্রশংসনীয়। পৃথিবীতে গণতন্ত্র দিক থেকে পারফেট কোন দেশ আছে কিনা এমন প্রশ্ন করা হয়েছে কমনওয়েলথ প্রতিনিধিদের। এত অপপ্রচারের পরেও নির্বাচনের জন্য কমনওয়েলথ প্রতিনিধিরা আগ্রহ প্রকাশ করেছেন, এটা একটি পজেটিভ বিষয়।

তিনি আরও বলেন: বিএনপি আসবেনা বলেই নির্বাচন একতরফা হবে এটা ঠিক নয়,অনেকেই নির্বাচনে অংশ নিবে। একটি দলকে ঘিরে নির্বাচনে সিদ্ধান্ত হতে পারে না। প্রতিনিধিদের সাথে কথা বলে মনে হয়েছে তারা পর্যবেক্ষক পাঠাতে পারে। আওয়ামী লীগের মনোনয়ন প্রক্রিয়াটা গণতান্ত্রিক। সরকারি গোয়েন্দা সংস্থা ছাড়াও প্রধানমন্ত্রী নিজস্ব সংস্থা রয়েছে যাদের মাধ্যমে তথ্য সংগ্রহ করে মনোনয়নের বিষয়ে চূড়ান্ত করা হবে।

ওবায়দুল কাদের বলেন: বাংলাদেশে নির্বাচন সংক্রান্ত বিষয়ে বিদেশীদের মতামত প্রসঙ্গে তিনি বলেন, এ পর্যন্ত কারো নেতিবাচক কোন মতামত দেখিনি, তবে বিদেশিদের মতামতে আমাদের মাথা ব্যাথাও নেই।

বিএনপির নির্বাচন প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন: কেউ আসা না আসা কিংবা প্রতিহত এটা গণতান্ত্রিক, তবে সহিংসতা কিংবা চোরাগোপ্তা হামলা করছে। তাহলে সেখানে নিষেধাজ্ঞা কোথায়? আওয়ামী লীগ শান্তিপূর্ণ নির্বাচনের পক্ষে তাহলে নিষেধাজ্ঞা কেন? শান্তিপূর্ণ নির্বাচনে যারা বাধা দেবে তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা হওয়া উচিত।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগওবায়দুল কাদেরতফসিলদ্বাদশ জাতীয় নির্বাচনবিএনপি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পেনশন কার্যক্রম দ্রুত সম্পাদনে চালু হচ্ছে ওপিটিএমএস

জুন ২৩, ২০২৬
ছবি: নাহিয়ান ইমন

গুজবে বিরক্ত ববি বললেন, ‘প্রমাণ করতে পারলে যা চাইবে তাই দেব’

জুন ২৩, ২০২৬

কেন ম্যাচের মাঝেই রেগে গিয়েছিলেন মেসি

জুন ২৩, ২০২৬

পর্তুগাল আগের যেকোনো সময়ের চেয়ে ‘বেশি ঐক্যবদ্ধ’

জুন ২৩, ২০২৬

‘ডেভিড ইমন গ্রেপ্তার’ দাবি ঘিরে বিভ্রান্তি, যা বলছে চট্টগ্রাম মহানগর পুলিশ

জুন ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT