চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌদিসহ বিভিন্ন দেশে রমজান শুরুর সম্ভাব্য তারিখ ঘোষণা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১৩ পূর্বাহ্ণ ১৬, ফেব্রুয়ারি ২০২৬
- টপ লিড নিউজ, আন্তর্জাতিক
A A

রমজান শুরুর সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে সৌদি আরব। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে রমজান মাস শুরু হওয়ার সম্ভাবনা বেশি বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশেও একই সময়ে রমজান শুরু হতে পারে বলেও জানা গেছে।

আজ (১৬ ফেব্রুয়ারি) সোমবার প্রকাশিত একটি প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, পবিত্র রমজান মাসের চাঁদ দেখার জন্য সৌদি আরবের সুপ্রিম কোর্ট দেশটির মুসলমানদের প্রতি আহ্বান জানিয়েছে। ইসলামি বর্ষপঞ্জির ১৪৪৭ হিজরির শাবান মাসের ২৯তম দিন, মঙ্গলবার সন্ধ্যায় আকাশে রমজানের চাঁদ পর্যবেক্ষণের অনুরোধ জানানো হয়েছে।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, ওই সন্ধ্যায় চাঁদ দেখা গেলে পরদিন বুধবার (১৮ ফেব্রুয়ারি) থেকে রমজান শুরু হবে। তবে জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী চাঁদ দেখার সম্ভাবনা অত্যন্ত কম। সে ক্ষেত্রে শাবান মাস ৩০ দিনে পূর্ণ হবে এবং বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে রমজান মাস শুরু হওয়ার সম্ভাবনাই বেশি।

Banglabid

জ্যোতির্বিদদের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সূর্যাস্তের আগেই চাঁদ অস্ত যাবে। এছাড়া সূর্য ও চাঁদের মধ্যকার কৌণিক দূরত্ব ‘ড্যানজন সীমা’র নিচে থাকবে, ফলে খালি চোখে চাঁদ দেখা কার্যত অসম্ভব হবে। একই দিনে একটি বিরল বলয়গ্রাস সূর্যগ্রহণের ঘটনাও ঘটবে, যা এই জ্যোতির্বৈজ্ঞানিক অবস্থানকে আরও স্পষ্ট করে।

এই পরিস্থিতিতে চাঁদ দেখার আনুষ্ঠানিক প্রত্যক্ষ প্রমাণের ভিত্তিতে সিদ্ধান্ত নেয় এমন দেশগুলো শাবান মাস ৩০ দিনে পূর্ণ করার সম্ভাবনাই বেশি। ফলে সংযুক্ত আরব আমিরাতসহ উপসাগরীয় অঞ্চলের বহু দেশে বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি রমজানের প্রথম দিন হতে পারে।

তবে বিভিন্ন দেশে চাঁদ দেখার মানদণ্ড ভিন্ন হওয়ায় কোথাও কোথাও একদিন আগে রোজা শুরু হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রমজানসৌদি আরব
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি।

সীমান্তে বিএসএফের গুলিতে ১ বাংলাদেশি নিহত

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

পুলিশে নিয়োগ, আবেদন করা যাবে ৮ম শ্রেণি পাশেই

আগস্ট ৯, ২০২৬

ঢাকার খাবার ঐতিহ্যের স্বাদে যেন ইতিহাসের গল্প বলে

আগস্ট ৯, ২০২৬
ছবি; সংগৃহীত।

রাষ্ট্রপতি নির্বাচনে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করল বিএনপি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

হরমুজ প্রণালী খুলতে যে ৬ শর্ত দিল ইরান

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT