চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোনালদোর পর্তুগাল-ইয়ামালের স্পেনের ফাইনাল: পরিসংখ্যান কী বলছে

নেশনস লিগ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫০ অপরাহ্ণ ০৮, জুন ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A

উয়েফা নেশনস লিগের জমজমাট ফাইনালের অপেক্ষা। রোববার রাতে মুখোমুখি হবে স্পেন ও পর্তুগাল। জার্মানির মিউনিখে আলিয়াঞ্জ অ্যারেনায় বাংলাদেশ সময় রাত ১টায় মাঠে গড়াবে চতুর্থ আসরের শিরোপা মহারণ।

জিতলে শিরোপা ধরে রাখার অভিযানে সফল হবে স্পেন। দলটির কোচ লুইস দে ফুয়েন্তেও ইউরোপের কোন জাতীয় দলে প্রথম কোচ হিসেবে নিজের প্রথম তিন বড় টুর্নামেন্ট জয়ের কীর্তি গড়বেন। ২০২২ বিশ্বকাপে ব্যর্থতার পর স্পেনের দায়িত্ব নেন ফুয়েন্তে। এরপর থেকে স্প্যানিশরা যে প্রতিযোগিতাতেই খেলছে, চ্যাম্পিয়ন হয়ে ফিরছে।

২০২৩ সালে ফুয়েন্তের অধীন প্রথমবার উয়েফা নেশনস লিগে চ্যাম্পিয়ন হয় স্পেন, ২০২৪ সালে দলকে ইউরো শিরোপা জিতিয়েছেন তিনি। এবারের কাজটা অবশ্য কঠিনই লামিন ইয়ামালদের স্পেনের জন্য। প্রতিপক্ষ ক্রিস্টিয়ানো রোনালদোদের পর্তুগাল ২০১৮-১৯ মৌসুমে নেশনস লিগে উদ্বোধনী আসরের চ্যাম্পিয়ন। ম্যাচ ঘিরে ৪০ পেরনো রোনালদো ও তরুণ ইয়ামালকে নিয়েও চলছে হরেক আলোচনা।

দুদলের মুখোমুখি লড়াইয়ে এগিয়ে আছে স্পেন। ৪০ বারের দেখায় পর্তুগালের ৬ জয়ের বিপরীতে স্পেনিয়ার্ডদের জয় ১৮টিতে। ১৬ ম্যাচে কোন ফল আসেনি। সবশেষ ২০২২ আসরে দুবারের দেখায় একটিতে ড্র ও অন্যটিতে হার নিতে মাঠ ছাড়তে হয় রোনালদো বাহিনীকে।

এবার পর্তুগালের নেশনস লিগ শিরোপার লড়াইয়ে ‘শক্তি’ হিসেবে থাকছেন রোনালদো। বয়স ৪০ হলেও পর্তুগিজ মহাতারকার পারফরম্যান্সে খুব বেশি ঘাটতি চোখে পড়ছে না। সেমিফাইনালে জার্মানির বিপক্ষে পিছিয়ে পড়া দলকে জয়সূচক গোল উপহার দিয়ে ফাইনালে তোলেন সৌদি ক্লাব আল নাসের ফরোয়ার্ড। পর্তুগালের জয় ছিল ২-১ ব্যবধানে।

এদিকে স্পেনের তরুণ ফরোয়ার্ড লামিন ইয়ামাল সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে ৯ গোলের রোমাঞ্চকর লড়াইয়ের ম্যাচে জোড়া গোল করে দলের জয়ে অবদান রাখেন। এ মৌসুমে বার্সেলোনার তিন শিরোপা জয়ের আগে স্পেনের ইউরো জয়েও দারুণ ভূমিকা ছিল ১৭ বর্ষী তারকার।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইয়ামালনেশন্স লিগপর্তুগালরোনালদোলিড স্পোর্টসস্পেন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

লাউডস্পিকারে আজান সম্প্রচারে নিষেধাজ্ঞা ডেনমার্কের

জুন ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

মৌলিক সংস্কারের দাবি উপেক্ষা করছে সরকার, অভিযোগ বিরোধীদলীয় নেতার

জুন ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

মাদক নির্মূলে গড়ে তুলতে হবে সামাজিক আন্দোলন: স্বরাষ্ট্রমন্ত্রী

জুন ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

পবিত্র আশুরা উপলক্ষে চলছে তাজিয়া মিছিল

জুন ২৬, ২০২৬

ভিনির গোল বাতিল, স্কটল্যান্ড ম্যাচের রেফারি নিয়ে ফিফায় চিঠি ব্রাজিলের

জুন ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT