চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্লোভেনিয়ার ‘ইতিহাস’ রচনা থামাতে পারবে রোনালদোর পর্তুগাল?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৪ অপরাহ্ণ ০১, জুলাই ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A
ক্রিস্তিয়ানো রোনালদো ও লুকা মদ্রিচ ফুটবল ম্যাচে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউরোতে মাত্র দ্বিতীয়বার খেলতে এসেছে স্লোভেনিয়া, এসেই ইতিহাস গড়েছে। প্রথমবার শেষ ষোলোয় উঠে দারুণ উচ্ছ্বসিত দলটি, কোয়ার্টারের পথে পর্তুগালকে রুখে দিতে প্রস্তুত। অন্যদিকে প্রতিপক্ষকে ছোট করে দেখছে না সাবেক চ্যাম্পিয়ন পর্তুগাল, জয় ছাড়া কিছু ভাবার সময়ও নেই ক্রিস্টিয়ানো রোনালদোর দলের।

ফ্রাঙ্কফুর্ট অ্যারেনায় সোমবার রাত ১টায় কোয়ার্টার ফাইনালের লক্ষ্যে মাঠে নামবে পর্তুগাল ও স্লোভেনিয়া।

শেষ ষোলোয় উঠেও তৃপ্তির ঢেকুর না তোলা স্লোভেনিয়ার মিডফিল্ডার নেজদা সেরিন বলেছেন, ‘স্লোভেনিয়া জাতীয় দলের জন্য এটি নতুন মাইলফলক। আমাদের লক্ষ্য ঠিক আছে এবং ম্যাচটি বেশ উপভোগ্য হবে সবার জন্য। কারণ ফুটবলার হিসেবে ছোটবেলা থেকেই আপনি এমন ম্যাচের অপেক্ষায় থাকবেন।’

Banglabid

‘আমাদের কাজ এখনও শেষ হয়নি। আমারা সর্বোচ্চটা দিয়ে ম্যাচ খেলার চেষ্টা করব। পর্তুগালের মুখোমুখি হওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। তাদের দলটি বেশ সম্ভাবনাময় এবং পৃথিবীর যেকোনো দলের জন্য সমস্যা তৈরি করতে পারে।’

পর্তুগালের মিডফিল্ডার ব্রুনো ফের্নান্দেস বলেছেন, ‘আগে কী হয়েছে সেটা দেখার সময় আমাদের নেই। বর্তমানে কী হচ্ছে তার দিকে চোখ দিতে হবে। আমরা সব প্রতিপক্ষকে সম্মান করছি। এই দলের নামের সাথে আমরা পরিচিত, দারুণ প্রতিভা রয়েছে, আমরা তাদের সম্মান করছি।’

‘নেতিবাচক ফলাফলের পর সবাই নেতিবাচক ফলাফলের দিকেই চোখ রাখছে। কিন্তু ফুটবলে এভাবেই কাজ হয়।’

Reneta

পর্তুগালের সাথে স্লোভেনিয়ার খুব একটা দেখা হয়নি। পূর্বে দুদলের দেখা হয়েছে মাত্র দুবার। দুবারই হেরেছিল রোনালদোর পর্তুগাল। ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলিতে একবার ২-০ গোলে পরাজিত হয়েছিল পর্তুগাল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউরো-২০২৪নেজদাপর্তুগালফের্নান্দেসফ্রাঙ্কফুটলিড স্পোর্টসস্লোভেনিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT