চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনন্য রেকর্ডে গিনেস বুকে রোনালদো

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫৫ পূর্বাহ্ণ ২১, জুন ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখিয়েছেন। আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রথম ও একমাত্র ফুটবলার হিসেবে ২০০তম ম্যাচ খেলে অনন্য এক রেকর্ডের মালিক হয়েছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী।

মঙ্গলবার রাতে ইউরো-২০২৪ বাছাইয়ে আইসল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিল পর্তুগাল। খেলার প্রায় শেষদিকে ৩৮ বর্ষী সিআর সেভেনের করা গোলেই ১-০তে জয় পায় দেশটি। প্রথমে সেটি অফসাউডে বাতিল করা হলেও ভিএআরের মাধ্যমে গোল রাখার সিদ্ধান্ত আসে।

আল নাসেরে খেলা রোনালদো গত মার্চে ভেঙেছিলেন কুয়েতের ফরোয়ার্ড বদর আল মুতওয়ার ১৯৬ আন্তর্জাতিক ম্যাচ খেলার রেকর্ড। গিনেস ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষ ম্যাচ শুরুর আগে রেকর্ডের স্বীকৃতি হিসেবে সার্টিফিকেট ও ফুল তুলে দেন রোনালদোর হাতে।

ম্যাচের পর রোনালদো বলেন, ‘আমার জন্য এটা অবিশ্বাস্য একটি অর্জন, এটা অসাধারণ। এবং শেষ মূহূর্তের জয়সূচক গোল, এটি আরও বিশেষকিছু।’

‘আমরা খুব একটা ভালো খেলিনি। কিন্তু মাঝে মাঝে ফুটবল এমনই এবং আমরা একটি গোল করেছিলাম, আমার মনে হয়েছে আমাদের এটা প্রাপ্য ছিল। ২০০তম ম্যাচে অধিনায়কত্ব করতে পেরে আমি খুশি, কিন্তু গোল সেটা আরও বিশেষ কিছু।’

২০০৩ সালে অভিষেক হওয়া রোনালদো ২০ বছর ধরে খেলছেন। ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাসসহ ইউরোপের বিভিন্ন ক্লাবে খেলা সিআর সেভেন পাঁচটি ব্যালন ডি’অর জিতেছেন। সবশেষ সৌদি আরবের আল নাসেরে নাম লিখিয়েছেন।

Reneta

ইউরো-২০২৪ বাছাইয়ে এখন পর্যন্ত দুর্দান্ত খেলছে পর্তুগাল। গ্রুপ ‘জে’তে চার ম্যাচের চারটিতেই জয় পেয়ে সবার উপরে অবস্থান করছে পর্তুগাল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসল্যান্ডআল-নাসেরইউরো বাছাই-২০২৪পর্তুগালব্যালন ডি”অররোনালদোলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

যারা ফ্যাসিবাদের পক্ষে ছিল, তারা বিশ্ববিদ্যালয়ে পাঠদানের অধিকার রাখে না: মাহফুজ

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

টেন্ডারে বিশেষ শর্ত দিয়ে পছন্দের প্রতিষ্ঠানকে কাজ দেওয়ার সুযোগ থাকে: স্বাস্থ্যমন্ত্রী

জুলাই ২৯, ২০২৬

হামে আরও তিন শিশুর মৃত্যু

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরের অপেক্ষায় ভারত: দীনেশ ত্রিবেদী

জুলাই ২৯, ২০২৬

হবিগঞ্জ যাওয়ার পথে এনসিপি নেতাদের গাড়িবহর আটকে দিয়েছে পুলিশ

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT