চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পর্তুগালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

হাফিজ আল আসাদ হাফিজ আল আসাদ
১০:৩৪ পূর্বাহ্ণ ২১, ফেব্রুয়ারি ২০২৬
প্রবাস সংবাদ
A A

যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সাথে পর্তুগালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস ২১ ফেব্রুয়ারি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে পর্তুগালে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে এবং প্রবাসী বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে রাত ১২.০১ মিনিটে ভাষা শহীদদের স্মরণে লিসবনের স্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে । এ সময় বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে দূতাবাসের হেড অফ চ্যান্সারি (এইচওসি) এস এম গোলাম সারওয়ার বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন শুধু বাঙালি জাতির অধিকার আদায়ের সংগ্রাম নয়, এটি বিশ্বব্যাপী মাতৃভাষার মর্যাদা রক্ষার অনন্য দৃষ্টান্ত। সেই আন্দোলনের স্বীকৃতি হিসেবেই ২১ ফেব্রুয়ারি আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে বিশ্বজুড়ে পালিত হচ্ছে।

শহীদ মিনারে ফুল দিতে আশা প্রবাসী বাংলাদেশীরা বলেন প্রবাসেও বাংলা ভাষা ও সংস্কৃতি রক্ষার অঙ্গীকার করতে হবে আমাদের।
একুশের চেতনায় ঐক্যবদ্ধ এই আয়োজন নতুন প্রজন্মের মাঝেও ছড়িয়ে দেয় ভাষার প্রতি ভালোবাসা।

সমগ্র অনুষ্ঠানটি প্রবাসে বাংলা ভাষা ও সংস্কৃতির চর্চা অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় নিয়ে শেষ হয়। প্রবাসী বাংলাদেশিরা জানান, মাতৃভাষার প্রতি ভালোবাসা ও ভাষা শহীদদের চেতনা ধারণ করেই তারা ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আন্তর্জাতিক মাতৃভাষা দিবসপর্তুগালপর্তুগালে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনপ্রবাসী বাংলাদেশীরা
শেয়ারTweetPin

সর্বশেষ

সৃষ্টির বাংলাদেশ

আগস্ট ৭, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান: পরিবর্তনের দুই বছর, সামনে নতুন চ্যালেঞ্জ

আগস্ট ৬, ২০২৬

গোল করার দক্ষতায় বিশেষ জোর হকি কোচ গেরহার্ডের

আগস্ট ৬, ২০২৬

দুই দেশের সম্পর্ক কোনদিকে যাবে ‘সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’: শামা ওবায়েদ

আগস্ট ৬, ২০২৬

রিয়ালে হল না, এবার বার্সার সাথে চুক্তির আগ্রহ রদ্রির

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT