চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেপ্টেম্বরেই যুক্তরাষ্ট্র ও কানাডায় মুক্তি পাচ্ছে ‘পরাণ’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১৮ অপরাহ্ণ ০১, সেপ্টেম্বর ২০২২
বিনোদন
A A

সুপারহিট ছবি ‘পরাণ’ এবার মুক্তি পেতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও কানাডায়। দেশের বাইরে সিডনিতে মুক্তির পরে সাড়া ফেলেছিল রায়হান রাফী পরিচালিত আলোচিত এ ছবিটি। পরাণ’র প্রযোজনা প্রতিষ্ঠান লাইভ টেকনোলোজিস আশা করছে, যুক্তরাষ্ট্র ও কানাডাতেও সাফল্য বজায় রাখবে এ ছবি।

গত ঈদুল আজহায় মুক্তি পেয়েছিলেন ‘পরাণ’। এরপর রীতিমত অবাক করে দেয় গোটা চলচ্চিত্রাঙ্গন। মুক্তির ৫০ দিন পার হলেও এখনও দর্শকের আগ্রহের কেন্দ্রবিন্দুতে মিম, শরিফুল রাজ, ইয়াশ রোহান, রাশেদ মামুন, নাসির উদ্দিন, শহিদুজ্জামান সেলিম, রোজি সিদ্দিকী অভিনীত ‘পরাণ’।

ছবিটি চালিয়ে দেশের সিনেমা হল মালিকরা বলছেন, শাকিব খানের ‘গলুই’র পর ‘পরাণ’ দিয়ে দেশের সিনেমার অচলাবস্থা অনেকটা কাটিয়ে তুলেছেন তারা।

খোঁজ নিয়ে জানা গেছে, ‘পরাণ’ এর সাফল্য দেখে অন্যান্য ছবির প্রযোজকরা সিনেমা মুক্তি দেয়ার সাহস পাচ্ছেন। সেই ধারাবাহিকতায় ‘হাওয়া’ ছবিটিও দর্শক গ্রহণ করেছে। মুক্তির অপেক্ষায় আছে ‘লিডার আমিই বাংলাদেশ’, ‘অপারেশন সুন্দরবন’, ‘দামাল’, ‘বিউটি সার্কাস’ সহ আরও বেশ কিছু ছবি।

এদিকে, প্রবাসীদের মধ্যেও ‘পরাণ’ আগ্রহ তৈরি করেছে। তাই সেপ্টেম্বরের মাঝামাঝিতে বায়োস্কোপ ফিল্মসের পরিবেশনায় ‘পরাণ’ যুক্তরাষ্ট্র ও কানাডায় মুক্তি পেতে যাচ্ছে। লাইভ টেকনোলজিসের পরিচালক পরিচালক ও পরাণ’র প্রযোজক ইয়াসির আরাফাত বলেন, আমরা একটা পরিচ্ছন্ন সিনেমা তৈরি করেছি। মুক্তির অষ্টম সপ্তাহেও দর্শকের কাছে একেবারে নতুন ছবি ‘পরাণ’। এখনও সিনেপ্লেক্সসহ সিঙ্গেল স্ক্রিনে হাউজফুল যাচ্ছে।

‘দেশের কয়েকটি বন্ধ সিনেমা হল আবার খুলেছে। সেই সব হলে সাফল্যের সঙ্গে পরাণ চলছে। এবার যুক্তরাষ্ট্র ও কানাডা প্রবাসীদের জন্য সিনেমাটি মুক্তি দেয়া হচ্ছে। আগামীতে ইউরোপেও যাবে। আশা করছি, সবাই সিনেমাটি ভালোভাবেই উপভোগ করবে।’

Reneta

যুক্তরাষ্ট্র ও কানাডায় ‘পরাণ’ ছবির পরিবেশক বায়োস্কোপ ফিল্মসের সিইও রাজ হামিদ বলেন, যুক্তরাষ্ট্র ও কানাডার বাঙালিরা ‘পরাণ’ দেখার জন্য মুখিয়ে রয়েছে। অবশেষে সবার আগ্রহে সিনেমাটি সেপ্টেম্বরের মাঝামাঝিতে মুক্তি দিচ্ছি। আমরা দারুণ আশাবাদী। দেবীর ‘পরাণ’ নিয়ে দর্শকের এত আগ্রহ দেখছি। নিয়মিত এমন গল্পের সিনেমা মুক্তি পেলে বাংলা সিনেমার দর্শক বাড়বে। পাশাপাশি সিনেমার বাজারও বড় হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গলুইপরাণবিদ্যা সিনহা মিমমিমরায়হান রাফীরোহানলাইভ টেকনোলজিসলিড বিনোদনশরিফুল রাজশাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

পাকিস্তানে পরপর দুই বিস্ফোরণে নিহত ৭

জুন ২০, ২০২৬

রোহিঙ্গা সংকট বাংলাদেশের ওপর বিশাল চাপ সৃষ্টি করেছে: জাতিসংঘে বাংলাদেশ

জুন ২০, ২০২৬

সুপ্রিম কোর্টের রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি ঘোষণা

জুন ২০, ২০২৬

কে হবে দেশের সেরা স্পেলিং স্টার? চ্যানেল আইয়ে ব্যতিক্রমী রিয়েলিটি শো

জুন ২০, ২০২৬

বিদায় ক্রীড়া ব্যক্তিত্ব আবদুস সাদেক: মাঠ থেকে সংগঠক, সবখানেই রেখে গেছেন সাফল্যের স্বাক্ষর

জুন ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT