চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুরানের পথ অনুসরণ করে আরও অনেকেই ‘অবসর’ নেবে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২২ পূর্বাহ্ণ ১২, জুন ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
দুই ক্রিকেটার মাঠে আলোচনা করছে, একজন অন্যকে নির্দেশ দিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

আচমকা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন নিকোলাস পুরান। টি-টুয়েন্টির মারকুটে ব্যাটার চাইলেই বিশ্ব আসরে খেলে অবসর নিতে পারতেন। মূলত ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বেশি সময় দিতে এমন সিদ্ধান্ত নিয়েছেন। ওয়েস্ট ইন্ডিজ দলের প্রধান কোচ ড্যারেন স্যামি মনে করছেন, আরও অনেক ক্রিকেটার পুরানের মতো ভুল পথে পা বাড়াবেন।

টি-টুয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ছিলেন পুরান। সংস্করণে দলটির হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। স্বাভাবিকভাবেই তাকে রেখে আসছে টি-টুয়েন্টি বিশ্বকাপের পরিকল্পনা করছিল ক্যারিবিয়ানরা। বৈশ্বিক আসরটি শুরুর ৮ মাস আগে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা থামিয়ে দিলেন তিনি।

২০১২ ও ২০১৬ টি-টুয়েন্টি বিশ্বকাপে যার নেতৃত্বে শিরোপা জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ, সেই স্যামি বলেছেন, ‘’আমার মনে হচ্ছিল, এমনকিছু ঘটবে। নিকোলাস আমাকে একটা বার্তা পাঠিয়েছিল, তার এজেন্টের সঙ্গেও আমার কথা হয়, যখন (পুরানের সঙ্গে) যুক্তরাজ্য সফর নিয়ে কথা বলি এবং আমাদের আলোচনা হয়, তাকে জিজ্ঞেস করেছিলাম, ‘তুমি কি কেবল যুক্তরাজ্য সফরে থাকবে না, নাকি অনির্দিষ্ট সময়ের জন্য?’ এরপর যে উত্তর পেয়েছিলাম, বুঝে গিয়েছিলাম আমাকে খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুতি নিতে হবে।’’

‘আসলে তার মতো প্রতিভাকে দলে পেতে চাইব। কিন্তু কারও ক্যারিয়ার আমি নিয়ন্ত্রণ করতে পারি না এবং পারবও না, তাকে শুভ কামনা জানিয়েছি, সেও দলের জন্য শুভ কামনা জানিয়েছে। এখন পুরানকে ছাড়া সামনের পথচলার জন্য আমাদের পরিকল্পনা করতে হবে। সামনে বিশ্বকাপ, আমরা যেন তাকে ছাড়া পরিকল্পনা করতে পারি, সেজন্য অনেক আগে সে আমাদের সিদ্ধান্তের কথা জানিয়েছে, আমি এই বিষয়টিকে সম্মান করি।’

‘আমি নিশ্চিত, আরও অনেকে এই পথ অনুসরণ করবে, এমন কিছু ভাববে। টি-টুয়েন্টি ক্রিকেটটা এখন এমন, বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজে আমরা যে চ্যালেঞ্জের মুখোমুখি হই সেটা হল, আমাদের ক্রিকেটারদের জাতীয় দলের জন্য খেলতে অনুপ্রাণিত রাখার চেষ্টা করতে হয়, তাই অবাক হইনি। সবাই হেইনরিখ ক্ল্যাসেন, কুইন্টন ডি কককে নিয়ে কথা বলছে, যারা অবসর নিয়েছে। এটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়েস্ট ইন্ডিজটি-টুয়েন্টি বিশ্বকাপপুরানলিড স্পোর্টসস্যামি
শেয়ারTweetPin

সর্বশেষ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের দুই দফায় সংঘর্ষ

আগস্ট ৪, ২০২৬

গ্যাসের সংকট: বিকল্প উৎস অনুসন্ধানের তাগিদ

আগস্ট ৪, ২০২৬

ইরানের জন্য ‘শেষ সুযোগ’, আবারও আলোচনার দাবি ট্রাম্পের

আগস্ট ৪, ২০২৬

দেশে ৯০ মেট্রিক টন ভারতীয় কাঁচা মরিচ আমদানি

আগস্ট ৪, ২০২৬

সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির প্রথম বৈঠক

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT