চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুনম পাণ্ডের মৃত্যু, গুজব নাকি সত্যি?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২৪ অপরাহ্ণ ০২, ফেব্রুয়ারি ২০২৪
বিনোদন
A A

জরায়ু ক্যানসারে আক্রান্ত হয়ে মাত্র ৩২ বছর বয়সেই চলে গেলেন বলিউডের বির্তকিত মডেল ও অভিনেত্রী পুনম পাণ্ডে!  শুক্রবার (২ ফেব্রুয়ারি) সকাল থেকে এমন খবরেই সয়লাব ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যম।

মূলত অভিনেত্রীর ব্যক্তিগত ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে করা এমনই এক পোস্ট জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে নেটপাড়ায়। যদিও অভিনেত্রীর মৃত্যুর খবর আদৌ সত্য কি না, সেই নিয়ে বাড়ছে ধোঁয়াশা।

অভিনেত্রীর অফিসিয়াল ইন্সটাগ্রাম পোস্টে লেখা হয়েছে, ‘আজ সকালটা আমাদের জন্য কঠিন। আপনাদের গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমরা আমাদের প্রিয় পুনমকে সার্ভিকাল ক্যান্সারে হারিয়েছি।’

সেই পোস্টে আরো লেখা হয়, “দুঃখের এই সময়ে, আমরা আপনাদের কাছে সবরকম গোপনীয়তার জন্য অনুরোধ করব। এখন আমরা স্নেহের সঙ্গে তাকে স্মরণ করতে চাই।”

ইনস্টাগ্রাম পোস্টটি আসার সঙ্গে সঙ্গে তা হতবাক করে নেটিজেনদের। এমনকি অনেকেই প্রশ্ন তুলতে থাকেন এই পোস্টের বিশ্বাসযোগ্যতা নিয়ে। কিছু সংখ্যক ভক্তের দাবি ছিল, হয়তো কেউ হ্যাক করেছে অভিনেত্রীর প্রোফাইল।

২০১৩ সালে ‘নাশা’ সিনেমার মধ্য দিয়ে বলিউডে পা রেখেছিলেন পুনম পাণ্ডে। ভোজপুরি, কন্নড় ইন্ডাস্ট্রিতেও করেছেন। তবে সাহসী, খোলামেলা অভিনয়ের কারণে কিছুদিনের মধ্যেই তার গায়ে সেঁটে যায় ‘অ্যাডাল্ট স্টার’-এর তকমা। তাকে শেষ দেখা গিয়েছিল কঙ্গনা রানাওয়াতের রিয়েলিটি শো ‘লক আপে’। এর আগে রিয়েলিটি শো ‘খতরো কে খিলাড়ি’-তেও দেখা গেছে তাকে।- ইন্ডিয়ান এক্সপ্রেস

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: পুনম পাণ্ডে
শেয়ারTweetPin

সর্বশেষ

সাড়া ফেলা শাকিরার বিশ্বকাপ গানের অর্থ কী, যা আছে কথা-সুরে

মে ১৫, ২০২৬

কাজী আনোয়ার হোসেনের উপন্যাসে ঈদে ওয়েব ফিল্ম!

মে ১৫, ২০২৬

বাজার পরিস্থিতি: আবারও বেড়েছে সবজির দাম

মে ১৫, ২০২৬

ঢাকা মডেস্ট ফ্যাশন এক্সপো ২০২৬ উদ্বোধন

মে ১৫, ২০২৬

অন্তর্বর্তী সরকারের সময় প্রয়োজনীয় টিকা না দেওয়ায় হামের প্রাদুর্ভাব বেড়েছে মন্তব্য

মে ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT