চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ: ক্যাম্পাস বন্ধ ঘোষণা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪৯ অপরাহ্ণ ১৯, ফেব্রুয়ারি ২০২৫
- টপ লিড নিউজ, শিক্ষা
A A

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ রাখার আগের সিদ্ধান্ত বহাল রেখেছে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট। এছাড়া ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষা কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সিন্ডিকেটের এ বৈঠকে সভাপতিত্ব করেছেন উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ।

সভার সিদ্ধান্তে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের সব ধরনের রাজনৈতিক সংগঠনের কার্যক্রমের সাথে সম্পৃক্ততা নিষিদ্ধ ঘোষণা করা হলো। এছাড়া রাজনীতির সাথে জড়িত শিক্ষার্থীদের ক্ষেত্রেও তদন্ত সাপেক্ষে আজীবন বহিষ্কার ও ছাত্রত্ব বাতিল করা হোক।

সভায় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িত বহিরাগতদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে মামলাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত হয়েছে। একই সাথে প্রকৃত দোষী শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করার কথা বলা হয়েছে। প্রকৃত দোষী শিক্ষার্থীদের খুঁজে বের করতে পূর্ণাঙ্গ তদন্তের জন্য ৪ সদস্যের নিম্নলিখিত কমিটি গঠন করা হলো। কমিটি তিন কার্যদিবসের মধ্যে তদন্ত রিপোর্ট দাখিল করবে।

বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিতে মঙ্গলবার কুয়েটে ছাত্রদলের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সংঘর্ষে অর্ধ শতাধিক আহত হয়। এদিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনসহ সব ভবনে দুপুরে তালা লাগিয়ে দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা।

উপাচার্যের পদত্যাগসহ পাঁচ দফা দাবিতে আজ দুপুর ১টা পর্যন্ত আল্টিমেটাম দিয়েছিলেন তারা। ওই সময় পার হওয়ার পর তারা ভবনগুলোতে তালা দিয়ে দেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের একজন কর্মকর্তা জানান যে তার কক্ষেও তালা দেয়া হয়েছে।

Reneta

এর আগে মঙ্গলবার রাতে সংবাদ সম্মেলন করে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি পুরোপুরি নিষিদ্ধ করা, শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের শাস্তি এবং উপাচার্য, উপ-উপাচার্য ও ছাত্র কল্যাণ পরিচালকের পদত্যাগসহ পাঁচ দফা দাবি জানায় শিক্ষার্থীরা।

আজ বুধবার দুপুর একটার মধ্যে দাবি পূরণের আল্টিমেটাম দেন তারা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে বলেও ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার রাতে অবরুদ্ধ করে রাখার পর অসুস্থ হয়ে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাছুদ কুয়েট মেডিকেল সেন্টারে চিকিৎসা নিচ্ছেন। শিক্ষার্থীরা সেখানেও তাকে অবরুদ্ধ করে রেখেছে।

মঙ্গলবার রাতেই উপাচার্য এক সংবাদ সম্মেলন করে শিক্ষার্থীদের সব দাবি মেনে নেয়ার আশ্বাস দিয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কুয়েটকুয়েটে রাজনীতিকুয়েটে রাজনীতি নিষিদ্ধ
শেয়ারTweetPin

সর্বশেষ

রোলেক্স হাতে আপ্লুত শাকিব বললেন— ‘এটা এখন অমূল্য’

জুন ১৪, ২০২৬

অপেক্ষা বাড়লেও সুইজারল্যান্ডকে রুখে প্রথম পয়েন্ট আদায় কাতারের

জুন ১৪, ২০২৬

পুলিশি হেনস্তা থামবে কবে?

জুন ১৩, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান

জুনের শেষে প্রধানমন্ত্রীর চীন সফর

জুন ১৩, ২০২৬

নোয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

জুন ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT