চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচনে বিএনপি আসুক বা না আসুক, তাতে কিছু যায় আসে না: কাদের সিদ্দিকী

সোহেল তালুকদার সোহেল তালুকদার
৮:৪৬ অপরাহ্ণ ০৪, নভেম্বর ২০২৩
টাঙ্গাইল, রাজনীতি
A A

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী (বীরউত্তম) নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে বলেন, বাংলাদেশের কোন রাজনৈতিক দল আপনার চাকর বাকর নয়, যে আপনি মন চাইলেই তাদের চিঠি দিয়ে ডেকে পাঠাবেন। রাজনৈতিক দলের সাথে কথা বলতে চাইলে তাদের ভদ্রভাবে বলতে হবে, কখন তারা সময় পাবেন। তখন তাদের সাথে আলোচনা করুন। নির্বাচনে বিএনপি আসুক বা না আসুক, তাতে কিছু যায় আসে না বলেও জানান তিনি।

শনিবার (৪ নভেম্বর) বিকেলে টাঙ্গাইলের সখীপুর পিএম পাইলট মডেল গভঃ স্কুল এন্ড কলেজ মাঠে আয়োজিত কৃষক শ্রমিক জনতা লীগের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

কাদের সিদ্দিকী বলেন, আগামী জাতীয় নির্বাচনে ৩০০ আসনে দলের প্রার্থী দিব। নির্বাচনে বিএনপি আসুক বা না আসুক তাতে কোন কিছু যায় আসে না। তবে আগামী নির্বাচন যাতে ২০১৮ সালের মতো না হয় এবং নির্বাচনের সুন্দর একটি পরিবেশ তৈরি করার জন্য প্রধানমন্ত্রী কাছে অনুরোধ জানাই।

তিনি আরও বলেন, তারেক রহমানকে বলবো, দেশে এসে আপনার মায়ের সেবা করুন। আপনাকে যদি গ্রেপ্তার করা হয়, তাহলে আমার বোন শেখ হাসিনাকে বলবো তারেক রহমানকে ছেড়ে দিতে।

কৃষক শ্রমিক জনতা লীগের উপজেলা শাখার আহ্বায়ক আব্দুস সবুর খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান চৌধুরী, সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, সঙ্গীত শিল্পী নকুল কুমার বিশ্বাস প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কৃষক শ্রমিক জনতা লীগনির্বাচন কমিশনবঙ্গবীর কাদের সিদ্দিকী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন কমিটির সদস্য হলেন যারা

জুলাই ৩০, ২০২৬

মিরাজকে সরিয়ে লিটনকে ওয়ানডে অধিনায়ক, যা বললেন শান্ত

জুলাই ৩০, ২০২৬

উদ্বোধন হল ওয়ার্ল্ড আর্চারি এশিয়া প্রেসিডেন্ট’স চ্যালেঞ্জ কাপ

জুলাই ৩০, ২০২৬

‘বৃক্ষরোপণ কর্মসূচিকে দেশব্যাপী সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে’

জুলাই ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ইউনিভার্সেল মেডিকেলে কিডনি ও বোন ম্যারো প্রতিস্থাপন বিষয়ে সেমিনার অনুষ্ঠিত

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT