চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন নীতিমালা, চাঁদাবাজিতে কঠোর ব্যবস্থা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪২ অপরাহ্ণ ১৬, আগস্ট ২০২৬
- সেমি লিড, বাংলাদেশ
A A

রাজধানীতে যন্ত্রচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে নীতিমালা তৈরির কাজ চলছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার মো. মাসুদ করিম। একই সঙ্গে যানজট কমাতে ট্রাফিক ক্যামেরা আবার সচল করা এবং চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

রোববার (১৬ আগস্ট) রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। স্থানীয় ব্যবসা-বাণিজ্য, আইনশৃঙ্খলা, যানজট ও ট্রেড লাইসেন্স নিয়ে এ সভার আয়োজন করা হয়।

ডিসিসিআই ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) যৌথভাবে সভাটির আয়োজন করে। সভায় লাইসেন্স নবায়ন সেবার সপ্তাহ শুরু এবং নবায়ন করা ট্রেড লাইসেন্স বিতরণ করা হয়।

Banglabid

অটোরিকশা নিয়ন্ত্রণের বিষয়ে মাসুদ করিম বলেন, ‘যন্ত্রচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে কাজ চলছে। এ নিয়ে একটি নীতিমালা তৈরির কাজও চলছে। সমস্যাটির স্থায়ী সমাধানের চেষ্টা করা হচ্ছে। এ বিষয়ে সরকারের উচ্চপর্যায়ও গুরুত্ব দিচ্ছে।’

যানজট কমাতে রাজধানীর ট্রাফিক ক্যামেরাগুলো আবার সচল করার উদ্যোগ নেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, ক্যামেরা চালু হলে যান চলাচল নিয়ন্ত্রণে তা সহায়ক হবে।

ঢাকাকে নিরাপদ শহর হিসেবে গড়ে তুলতে পুলিশ কাজ করছে জানিয়ে ডিএমপির এই কর্মকর্তা বলেন, ছোট ছোট পরিবর্তনের মাধ্যমে ধীরে ধীরে বড় পরিবর্তন আনা সম্ভব।

Reneta

চাঁদাবাজির বিষয়ে তিনি বলেন, চাঁদাবাজিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। পুলিশ সদস্যদের চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম। স্বাগত বক্তব্য দেন ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ।

ডিসিসিআই সভাপতি বলেন, ব্যবসা পরিচালনার জন্য ট্রেড লাইসেন্স গুরুত্বপূর্ণ একটি কাগজ। তবে লাইসেন্স করা ও নবায়নের সময় অনেক ব্যবসায়ী সমস্যায় পড়েন। প্রয়োজনীয় কাগজপত্র সম্পর্কে পরিষ্কার ধারণা না থাকা, বারবার অফিসে যাওয়া এবং বেশি সময় লাগার কারণে তাদের হয়রানির শিকার হতে হয়।

তিনি ট্রেড লাইসেন্স নবায়নের প্রক্রিয়া আরও সহজ, দ্রুত ও হয়রানিমুক্ত করার আহ্বান জানান। পাশাপাশি ভবিষ্যতে ব্যবসায়ীরা যাতে অনলাইনে নিজেরাই প্রয়োজনীয় সেবা নিতে পারেন, সে ব্যবস্থা করার ওপর গুরুত্ব দেন।

ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান জানান, হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স সিটি করপোরেশনের আয়ের গুরুত্বপূর্ণ উৎস। বর্তমানে ডিএসসিসির আওতায় মোট ২ লাখ ৪৬ হাজার ১৮টি ট্রেড লাইসেন্স রয়েছে।

তিনি বলেন, ব্যবসার ধরন ও শ্রেণি অনুযায়ী সিটি করপোরেশন আইন ২০০৯ এবং আদর্শ কর তফসিল ২০১৬ অনুসারে ২৯৪ ধরনের ব্যবসার জন্য ট্রেড লাইসেন্স দেওয়া হয়।

ডিএসসিসির ১০টি আঞ্চলিক অফিসে কর আদায় ও লাইসেন্স সংক্রান্ত কাজে কর্মকর্তারা দায়িত্ব পালন করছেন বলেও জানান তিনি।

সভায় ডিএসসিসির কর্মকর্তা, ব্যবসায়ী ও বিভিন্ন পক্ষের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অটোরিকশা নিয়ন্ত্রণচাঁদাবাজিঢাকা দক্ষিণ সিটি করপোরেশন
শেয়ারTweetPin
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT