চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুলিশ দেখে সিএনজি থেকে যাত্রীর চিৎকার, ৩ ছিনতাইকারী গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪৬ অপরাহ্ণ ০১, অক্টোবর ২০২৪
- টপ লিড নিউজ, অপরাধ
A A
পুলিশের হাতে গ্রেপ্তার তিন ছিনতাইকারী ও উদ্ধারকৃত অস্ত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

যাত্রাবাড়ীতে স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ করে ছিনতাইয়ের ঘটনায় পিস্তল ও গুলিসহ তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ডিএমপির যাত্রাবাড়ী থানা পুলিশ।

গ্রেপ্তাররা হলেন মো. ইয়ামিন ভুইয়া, মো. ইব্রাহিম ও মাসুদ রানা। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ১টি পিস্তল, ১টি ম্যাগজিন, ১৪ রাউন্ড গুলি ও ছিনতাইয়ে ব্যবহৃত ১টি সিএনজি জব্দ করা হয়।

আজ মঙ্গলবার বিকেলে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

Banglabid

তিনি জানান, ভিকটিম আনোয়ার হোসেন একজন কলেজ ছাত্র। পড়ালেখার পাশাপাশি তিনি নারায়ণগঞ্জের কালিবাজারে স্বর্ণের ব্যবসা করেন। গতকাল সোমবার বিকেলে নারায়ণগঞ্জ হতে রাজধানীর বংশাল তাঁতি বাজারে স্বর্ণ-রূপা কেনার জন্য রওনা হন। পথিমধ্যে তার চাচাতো ভাইয়ের কাছ থেকে স্বর্ণ-রূপা কেনার জন্য ২ লাখ টাকা নেন। পরে ভিকটিম শনির আখড়া থেকে রিকশা করে সন্ধ্যা সাড়ে ছয়টায় যাত্রাবাড়ী থানার মৃধা বাড়ি স্ট্যান্ডে পৌঁছালে একটি সিএনজি রিকশাটির গতিরোধ করে। তাৎক্ষণিক সিএনজি থেকে তিনজন লোক রিকশা চালককে মারধর করে ভিকটিমকে কাপড় দিয়ে মুখ চেপে ধরে সিএনজিতে তুলে নেয়।

তিনি আরও জানান, সিএনজিতে গ্রেপ্তার ইয়ামিন পিস্তল দিয়ে ভিকটিমকে ভয় দেখিয়ে পকেটে থাকা ২ লাখ টাকা ও মানিব্যাগে থাকা ২ হাজার ৫০০ টাকা ও একটি মোবাইল ফোন কেড়ে নেয়। সিএনজিটি মৃধা বাড়ি স্ট্যান্ড থেকে সন্ধ্যা ৬ টা ৫০ মিনিটে কোনাপাড়া বাস স্ট্যান্ড শপিং কমপ্লেক্সের সামনে আসলে জ্যামে পড়ে।

তখন ভিকটিমের মুখের কাপড় সরে গেলে পুলিশের টহল টিম দেখে চিৎকার করতে থাকে। অফিসার ইনচার্জের নেতৃত্বে থাকা টহল টিম সিএনজির কাছে আসলে ভিকটিম আনোয়ার হোসেনকে রেখে ছিনতাইকারীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। জনসাধারণের সহায়তায় যাত্রাবাড়ী থানার টহল টিম তিনজনকে গ্রেপ্তার করে।

Reneta

গ্রেপ্তারদের বিরুদ্ধে ভিকটিমের অভিযোগের প্রেক্ষিতে একটি দস্যুতার মামলা ও অস্ত্র উদ্ধার সংক্রান্ত অস্ত্র আইনে আরো একটি মামলা রুজু হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৩ ছিনতাইকারী গ্রেপ্তারডিএমপিযাত্রাবাড়ী থানা পুলিশ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ডেঙ্গু ও জিকা ভাইরাস নিয়ন্ত্রণে দেশব্যাপী মশা নিধন জরুরি: আইইডিসিআর

পরবর্তী

শাকিবের ‘বরবাদ’-এ ‘অ্যানিমেল’-এর মেকআপ আর্টিস্ট!

পরবর্তী
অ্যানিমেল সিনেমার মেকআপ আর্টিস্টের ছবি, শাকিবের ‘বরবাদ’ সিনেমার জন্য প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শাকিবের ‘বরবাদ’-এ ‘অ্যানিমেল’-এর মেকআপ আর্টিস্ট!

বাংলাদেশ পুলিশ ব্যাজ ও লোগো, নিরাপত্তা ও আইনশৃঙ্খলা প্রতিনিধিত্ব করে. Channel i News - চ্যানেল আই নিউজ

ডিএমপির পাঁচ ডিসিকে বদলি-পদায়ন

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT