ক্রিকেট

কোহলির বিরুদ্ধে থানায় অভিযোগ

ক্রিকেটাররা ট্রফি হাতে উদযাপন করছে, খুশি মুখে. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিকেটার ও সমর্থকরা মাঠে ট্রফি উদযাপন করছে, আনন্দের মুহূর্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

আইপিএল জয়ের পর বেঙ্গালুরুতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) বিজয় উদযাপনে পদদলিত হয়ে ১১ জনের মর্মান্তিক মৃত্যু নিয়ে ভারতজুড়ে তীব্র প্রতিক্রিয়া হয়েছে। ঘটনার জেরে সমালোচনার মুখে পড়েছেন তারকা ক্রিকেটার বিরাট কোহলি, মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এবং বিভিন্ন প্রশাসনিক ও ক্রিকেট সংস্থার শীর্ষ কর্মকর্তারা। ঘটনার রেশ গড়াল থানা পর্যন্ত। থানায় অভিযোগ করা হয়েছে বিরাট কোহলির নামেও।

ঘটনায় সমাজকর্মী হিসেবে পরিচয় দেয়া এইচ এম ভেঙ্কটেশ কাবন পার্ক থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। ভেঙ্কটেশের অভিযোগপত্রে বলা হয়েছে, ‘বেঙ্গালুরু দলের জুয়ায় অংশ নেয়া এবং একটি নির্দিষ্ট স্থানে লোক জড়ো হতে উসকানি দিয়ে এ দুর্ঘটনার প্রেক্ষাপট তৈরিতে সবচেয়ে উল্লেখযোগ্য নাম বিরাট কোহলি। অতএব আমরা আপনাকে অনুরোধ করছি, দয়া করে বিরাট কোহলি এবং তার দলের সদস্যদের এই দুর্ঘটনার এফআইআরে অভিযুক্ত করুন এবং ব্যবস্থা গ্রহণ করুন।’

কোহলির বিরুদ্ধে অভিযোগ গৃহীত হলেও নতুন কোন এফআইআর নথিভুক্ত হবে না, পুলিশ জানিয়েছে। একজন সিনিয়র পুলিশ কর্মকর্তা বলেছেন, ‘এরইমধ্যে দায়ের করা একটি মামলার অধীন চলমান তদন্তের অংশ হিসেবে অভিযোগটি খতিয়ে দেখা হবে। বিষয়টি আমরা পর্যালোচনা করছি।’

এদিকে আলোড়ন ফেলে দেয়া এ ঘটনা নিয়ে গ্রেপ্তার কিংবা পদত্যাগের মতো ঘটনাও ঘটছে। শুক্রবার বেঙ্গালুরু পুলিশ আরসিবির বিপণন ও রাজস্ব বিভাগের প্রধান নিখিল সোসালেকে গ্রেপ্তার করেছে। একইসঙ্গে ডিএনএ এন্টারটেইনমেন্ট নেটওয়ার্কের সিনিয়র ইভেন্ট ম্যানেজার কিরণ কুমার এবং ভাইস প্রেসিডেন্ট (বিজনেস অ্যাফেয়ার্স) সুনীল ম্যাথিউকেও গ্রেপ্তার করা হয়েছে।

ঘটনার পর নৈতিক দায় স্বীকার করেছেন কর্নাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের (কেএসসিএ) দুই শীর্ষ কর্মকর্তা সচিব এ শঙ্কর ও কোষাধ্যক্ষ ইএস জয়রাম। নিজেদের ব্যর্থতার কথা উল্লেখ করে পদত্যাগ করেছেন দুজন।

বিষয়:কোহলি বেঙ্গালুরু ভারত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…