চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চোরকে ধরতে পুলিশের ধাওয়া: চোর উঠলো টিনের চালে, নামালো ফায়ার সার্ভিস

এস কে রাসেল এস কে রাসেল
৫:৩৮ অপরাহ্ণ ৩০, মার্চ ২০২৩
কিশোরগঞ্জ, জনপদ
A A
চোর টিনের চালে উঠার সময় পুলিশ ও ফায়ার সার্ভিসের অভিযান. Channel i News - চ্যানেল আই নিউজ

মোটরসাইকেল চোরকে ধরতে বাড়িতে অভিযান চালায় পুলিশ। অভিযানের খবর পেয়ে চোর উঠে যায় টিনের চালে। সেখানে উঠে হুমকি দেয় আত্মহত্যার। এমন প্রেক্ষাপটে টিনের চাল থেকে চোরকে নামাতে ডাকা হয় ফায়ার সার্ভিস। অনেক চেষ্টা পর টিনের চাল থেকে চোরকে নামিয়ে আনেন ফায়ার সার্ভিস কর্মীরা।

গত রোববার (২৭ মার্চ) সকালে এমনই এক ঘটনা ঘটেছে কিশোরগঞ্জের পাকুন্দিয়ার পৌর সদরের চালিয়াগোপ গ্রামে। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে ভাইরাল হয়েছে।

আটক মোটরসাইকেল চোর রিটন মিয়া (৪০) ওই এলাকার মুর্শিদ উদ্দিনের ছেলে।

Banglabid

জানা গেছে, কিশোরগঞ্জ সদর মডেল থানায় রিটন মিয়ার নামে মোটরসাইকেল চুরির অভিযোগ রয়েছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে ধরতে সদর মডেল থানা পুলিশ ও পাকুন্দিয়া থানা পুলিশ রিটনের বাড়িতে রোববার (২৭ মার্চ) সকালে অভিযান চালায়। অভিযানের খবর পেয়ে চোর উঠে পড়ে টিনের চালে। সেখানে ওঠে তাকে এক টুকরো টিন হাতে নিয়ে নিজ গলায় ধরে রাখে এবং একবার সুযোগ চায়। যদি ধরতে চেষ্টা করা হয় তাহলে হাতে থাকা টিনের টুকরো দিয়ে গলা কেটে আত্মহত্যার হুমকি দেয়। পুলিশ সদস্যরা ও এলাকাবাাসি চোরকে অনেক বুঝিয়েও টিনের চাল থেকে নামাতে না পেরে ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে চোরকে টিনের চাল থেকে নামিয়ে আনে।

পাকুন্দিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মুজিবুর রহমান জানান, পুলিশ খবর দিলে ফায়ার সার্ভিসের সদস্যরা সেখানে গিয়ে পুলিশের সঙ্গে যুক্ত হয়ে অভিযান চালিয়ে চোরকে টিনের চাল থেকে নামিয়ে আনে।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, কিশোরগঞ্জ সদর মডেল থানার একটি মোটরসাইকেল চুরির মামলায় তাকে ধরতে পাকুন্দিয়া থানা পুলিশের সহায়তায় চাওয়া হয়। সেই পরিপ্রেক্ষিতে রোববার (২৭ মার্চ) সকালে চোর রিটনকে ধরতে তার বাড়ি অভিযান চালানো হয়। অভিযানের খবর পেয়ে চোর ওঠে পড়ে টিনের চালে। ফায়ার সার্ভিসের সদস্যরা ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে চোরকে টিনের চাল থেকে নামিয়ে আনা হয়। পরে তাকে সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফেসবুকে ভাইরাল
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকায় আসছেন কিংবদন্তি ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়া

আগস্ট ১৬, ২০২৬

ওমেন’স চ্যাম্পিয়ন্স লিগে অভিষেকের অপেক্ষায় রাজশাহী স্টারস

আগস্ট ১৬, ২০২৬

থাইল্যান্ডে সাঁতারে আরেকটি স্বর্ণজয় রাফির

আগস্ট ১৬, ২০২৬

‘বিভ্রান্তকারীদের সমুচিত জবাব দিতে হবে, দেশকে স্থিতিশীল রাখতে হবে’

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে লঘুচাপ: চার সমুদ্রবন্দর ও সাত অঞ্চলে সতর্ক সংকেত

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT