চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিএমএম কোর্টের সামনে পুলিশের গাড়িতে আগুন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০৬ অপরাহ্ণ ০৪, আগস্ট ২০২৪
- সেমি লিড, অপরাধ
A A

চলমান এক দফা আন্দোলনে লাঠি সোটা নিয়ে সিএমএম কোর্টের সামনে পুলিশের একটি গাড়িতে অগ্নিসংযোগ করেছেন বিক্ষোভকারীরা। এ সময় তারা কোর্টের প্রধান ফটক ভাঙারও চেষ্টা করে। 

রোববার বেলা সাড়ে ১০ টার দিকে ইসলামপুর থেকে লাঠি হাতে নিয়ে ভুয়া ভুয়া স্লোগান দিয়ে পুরান ঢাকায় বিক্ষোভ মিছিল বের করা হয়। এসময় তারা ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের (সিএমএম) প্রধান ফটকে ইটপাটকেল ও লাঠিসোঁটা দিয়ে ভাঙার চেষ্টা করে।

বেলা ১১টার দিকে সদরঘাটের ইসলামপুর এলাকা থেকে সহস্রাধিক সাধারণ জনতা, ইসলামপুরে ব্যবসায়ী ও দোকানের কর্মচারীরা এই বিক্ষোভ মিছিল বের করেন। পরে মিছিলটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে দিয়ে শাঁখারীবাজার মোড় হয়ে তাঁতীবাজার এলাকার দিকে যায়।

মিছিলটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মূল ফটক অতিক্রম করার সময় সেখানে উপস্থিত পুলিশ সদস্যদের দেখে আরও তীব্রভাবে ভুয়া ভুয়া স্লোগান দেওয়া শুরু করে। পুলিশ রাস্তা ছেড়ে দিয়ে দাঁড়ালে মিছিলটি এগিয়ে যায়।

এসময় বিক্ষুব্ধ জনতার মিছিলটি কোর্ট এলাকা অতিক্রম করার সময় সিএমএম কোর্টের সামনে পুলিশের একটি গাড়িতে আগুন দেয়।

হামলার পর সিএমএম আদালতের প্রধান ফটকে তালা দিয়ে আটকিয়ে দেয়া হয়েছে। আইনজীবী ও বিচার প্রার্থীরা ভেতরে প্রবেশ করতে না পেরে ফটকের বাইরে অপেক্ষা করছে। এ ঘটনার পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে থাকা পুলিশ প্রশাসন কোর্ট এলাকার দিকে যায়।

Reneta

রোববার সারাদেশে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। একই সঙ্গে বেলা ১১টায় দেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিক্ষোভ ও গণসমাবেশের ডাক দিয়েছে আন্দোলনকারীরা। পুরান ঢাকায় মোড়ে মোড়ে আওয়ামী লীগের নেতাকর্মীদেরও দেখা গেছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: পুলিশের গাড়িতে আগুনসিএমএম কোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

পশ্চিমবঙ্গে সরকারি অনুমোদন ছাড়া পশু জবাই নিষিদ্ধ

মে ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

২০২৭ সালের এসএসসি পরীক্ষার সম্ভাব্য তারিখ ৩১ ডিসেম্বর

মে ১৪, ২০২৬

ঢাকা থেকে অপহৃত স্কুলছাত্রী কক্সবাজারে উদ্ধার, মূলহোতাসহ গ্রেপ্তার ২

মে ১৪, ২০২৬

বিশ্বকাপের টিকিটধারীদের ভিসা বন্ড দিতে হবে না, জানাল যুক্তরাষ্ট্র

মে ১৪, ২০২৬

দীপু মনি, মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকে কারাগারে পাঠানোর নির্দেশ

মে ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT