বাহরাইনে হওয়া বিশ্ব জুনিয়র টেনিস (অনূর্ধ্ব-১৪) বালক বিভাগে সেমিফাইনাল খেলেছে বাংলাদেশ। শক্তিশালী হংকংয়ের কাছে হেরে আসর থেকে বিদায় নেয়া দলটি রোববার দেশে ফিরেছে। প্রথমবার টেনিসের সেমিতে খেলা দলকে বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ টেনিস ফেডারেশন।
প্রতিযোগিতায় গ্রুপ পর্যায়ের খেলায় বাংলাদেশের কাব্য গায়েন, আকাশ হোসেন ও রাকিন রহমানের দল সৌদি আরব ও নেপালের বিরুদ্ধে জয় পেয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিল। পরে কোয়ার্টারে লাল-সবুজের দল ফিলিপিন্সের বিপক্ষে ২-০ ম্যাচে জিতে সেমিতে ওঠে।
সেমিতে শক্তিশালী হংকংয়ের সাথে পেরে উঠেননি কাব্য-আকাশরা। বাংলাদেশ দল হংকংয়ের কাছে ২-০ ব্যবধানে ম্যাচ হেরে যায়। পরে স্থান নির্ধারণী খেলায় সিরিয়ার বিরুদ্ধে ২-১ ম্যাচে জিতে তৃতীয় হয়। প্রতিযোগিতায় হংকং প্রথম স্থান ও ইন্দোনেশিয়া দ্বিতীয় স্থান অধিকার করে।








