বাংলাদেশ

কবি অসীম সাহা আর নেই

প্রসিদ্ধ কবি অসীম সাহা এক সাক্ষাৎকারে বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রসিদ্ধ কবি অসীম সাহা এক সাক্ষাৎকারে বসে আছেন, পটভূমিতে সবুজ পর্দা।. Channel i News – চ্যানেল আই নিউজ

একুশে পদকপ্রাপ্ত কবি অসীম সাহা আর নেই। মঙ্গলবার দুপুর পৌনে ২টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 

চ্যানেল আই অনলাইনকে খবরটি নিশ্চিত করেছেন বাংলা একাডেমির মহাপরিচালক ও কবি মুহম্মদ নূরুল হুদা।

এদিন বিকেল সাড়ে ৪টার দিকে তিনি জানান, মাঝখানে দীর্ঘদিন অসুস্থ থাকার পর অসীম সাহা মোটামুটি সুস্থই ছিলেন। অল্প ক’দিন আগেই আমার সাথে দেখা হলো। আজ শুনি সে আর নাই।

হুদা জানান, বর্তমানে অসীম সাহাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে রাখা হয়েছে। তাকে সেখানেই দেখতে যাচ্ছি। পরিবারের সাথে কথা না বলে কবি অসীম সাহার শেষ কৃত্যানুষ্ঠান নিয়ে পরে জানানোর কথাও বলেন হুদা।

চলতি বছরের শুরুর দিকেই গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন কবি অসীম সাহা। চিকিৎসকরা তখন জানিয়েছিলেন,  বিষণ্নতায় ভুগছেন কবি। এছাড়া পারকিনসন (হাত কাঁপা রোগ), কোষ্ঠকাঠিন্য ও ডায়াবেটিস রোগেও আক্রান্ত হন।

১৯৪৯ সালের ২০ ফেব্রুয়ারি নানারবাড়ি নেত্রকোণা জেলায় জন্ম গ্রহণ করেন কবি অসীম সাহা। পড়াশোনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা সাহিত্য বিভাগে। সামগ্রিকভাবে সাহিত্যে অবদানের জন্য ২০১২ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন। পরে বাংলা ভাষা ও সাহিত্যে অবদানের জন্য ২০১৯ সালে বাংলাদেশ সরকার তাকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত করে।

বিষয়:কবি কবিতা পিজি বাংলা একাডেমি মুহম্মদ নূরুল হুদা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…