বাংলাদেশ

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

প্রধানমন্ত্রীর নেতৃত্বে নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী ও অন্যান্য কর্মকর্তারা নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নেওয়ায় তাকে শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (২১ আগস্ট) রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে প্রধানমন্ত্রী এই শুভকামনা জানান।

পোস্টে তারেক রহমান লিখেছেন, গণতন্ত্র, সাংবিধানিক মর্যাদা ও জনগণের প্রত্যাশাকে ধারণ করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দায়িত্বশীল, সফল ও মর্যাদাপূর্ণ পথচলার জন্য আন্তরিক শুভকামনা জানান প্রধানমন্ত্রী।

এর আগে রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগে দেওয়া আরেকটি পোস্টেও শপথগ্রহণের বিষয়টি উল্লেখ করেন তারেক রহমান। সেখানে তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার মুহূর্তকে ঐতিহাসিক হিসেবে উল্লেখ করেন।

বিষয়:প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…