বাংলাদেশ

স্বাধীন বাংলা বেতারের শিল্পী বুলবুল মহলানবীশের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলার প্রধানমন্ত্রী হিসেবে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি অনুষ্ঠানে উপস্থিত হন, তিনি বাংলার প্রধানমন্ত্রী হিসেবে পরিচিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বাঙালির বিজয়ের ঐতিহাসিক ক্ষণে কালজয়ী ‘বিজয় নিশান উড়ছে ঐ’ গানটিতে কণ্ঠ দেওয়া শিল্পীদের অন্যতম, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কন্ঠশিল্পী বীর মুক্তিযোদ্ধা বুলবুল মহলানবীশ এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার ১৪ জুলাই প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

শোক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, নজরুল সংগীতশিল্পী বুলবুল মহলানবীশ একাধারে কবি, লেখক, সংগীত, নাট্য ও আবৃত্তিশিল্পী এবং টিভি-বেতার-মঞ্চে শিল্প-সাহিত্য-সংস্কৃতি বিষয়ক অনুষ্ঠানের নন্দিত উপস্থাপক ছিলেন।

দেশের সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম এই পুরোধা ব্যক্তিত্ব নজরুল সংগীত শিল্পী পরিষদের সহ-সভাপতি, রবীন্দ্র একাডেমির সাধারণ সম্পাদকসহ জাতীয় কবিতা পরিষদ, কচিকাঁচার মেল, উদীচী, সেক্টর কমান্ডারস ফোরাম, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র শিল্পী পরিষদসহ বহু সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনে গুরুত্বপূর্ণ দায়িত্বপালন করছেন।

প্রধানমন্ত্রী বলেন, বুলবুল মহলানবীশ এর মৃত্যুতে সাংস্কৃতিক জগতের এক অপূরণীয় ক্ষতি হলো। এই গুণী শিল্পী তার কর্মের মাধ্যমে দেশবাসীর কাছে চির স্মরণীয় হয়ে থাকবেন।

প্রধানমন্ত্রী মরহুমার আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

বিষয়:প্রধানমন্ত্রীর শোক বুলবুল মহলানবীশ শোক বার্তা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…