বাংলাদেশ

ভেনেজুয়েলার ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

Bangladeshi official and building collapse site with rescue workers. Channel i News - চ্যানেল আই নিউজ

Bangladeshi official in formal attire and rescue workers at a building collapse site with debris and rescue operations. Channel i News – চ্যানেল আই নিউজ

ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার ২৬ জুন এক শোক বার্তায় তিনি বলেন, ভেনেজুয়েলায় আঘাত হানা ভূমিকম্পের ক্ষয়ক্ষতি ও বহু মানুষের মর্মান্তিক প্রাণহানির ঘটনায় বাংলাদেশের জনগণ গভীরভাবে মর্মাহত। এই প্রাকৃতিক দুর্যোগ দেশটিতে ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটিয়েছে।

বাংলাদেশের জনগণের পক্ষ থেকে ভেনেজুয়েলার ভূমিকম্পে নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি গভীর সমবেদনা ও দুর্যোগে আহত প্রতিটি মানুষের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি।

তিনি বলেন, এই কঠিন ও সংকটময় সময়ে বাংলাদেশের জনগণ ভেনেজুয়েলার পাশে রয়েছে। ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে ভেনেজুয়েলা সরকার ও জনগণের শক্তি, সহনশীলতা ও দ্রুত বিপর্যয় কাটিয়ে ওঠার কামনা করছে বাংলাদেশ।

বিষয়:প্রধানমন্ত্রীর শোক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…