চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জি-২০ সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১৮ অপরাহ্ণ ১০, সেপ্টেম্বর ২০২৩
- সেমি লিড, বাংলাদেশ
A A
প্রধানমন্ত্রী ও অন্যান্য কর্মকর্তারা বিমানবন্দরে স্বাগত জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৯ থেকে ১০ সেপ্টেম্বর অনুষ্ঠিত জি-২০ শীর্ষ সম্মেলনে যোগদানের পর আজ নয়াদিল্লি থেকে দেশে ফিরেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে, প্রধানমন্ত্রী এবং তার সফরসঙ্গীরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছেন।

রোববার ১০ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টায় ফ্লাইটটি বিমানবন্দরে অবতরণ করে। এর আগে নয়াদিল্লির পালাম বিমানবন্দর থেকে স্থানীয় সময় দুপুর ১টা ৮ মিনিটে (আইএসটি) ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেন প্রধানমন্ত্রী।

ভারতের বাণিজ্য ও শিল্প প্রতিমন্ত্রী অনুপ্রিয়া সিং প্যাটেল বিমান বন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান। এর আগে, ৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নয়াদিল্লি পৌঁছান। সেখানে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছিলেন।

সফরকালে, বাংলাদেশের প্রধানমন্ত্রী ৮ সেপ্টেম্বর বিকেলে ভারতের প্রধানমন্ত্রীর বাসভবনে তার ভারতীয় সমকক্ষ নরেন্দ্র মোদির সাথে দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দেন। দুই প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠকের আগে তিনটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। তিনটি সমঝোতা স্মারক হল: ‘কৃষি গবেষণায় সহযোগিতা’, ‘সাংস্কৃতিক বিনিময়’ এবং ‘দুই দেশের সাধারণ মানুষের মধ্যে আর্থিক লেনদেনের সহজীকরণ’।

৯ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা জি-২০ সম্মেলনের বিভিন্ন অধিবেশনে যোগ দেন এবং শীর্ষ সম্মেলনের মূল প্রতিপাদ্য ‘এক পৃথিবী, একটি পরিবার, একটি ভবিষ্যৎ’ এর অধীনে পৃথক দু’টি ভাষণ দেন।

‘এক পৃথিবী’ এবং ‘এক পরিবার’ অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তন, কোভিড মহামারীর পরে অর্থনৈতিক পুনরুদ্ধার, ইউরোপে যুদ্ধের ফলে জ্বালানি, খাদ্য ও সারের মতো প্রয়োজনীয় পণ্যগুলোর বৈশ্বিক সরবরাহের মারাত্মক ব্যাঘাতের মতো চ্যালেঞ্জগুলো কীভাবে মোকাবেলা করা যায় তা তুলে ধরেন। এছাড়াও প্রধানমন্ত্রী বর্তমান সরকারের মেয়াদে বিভিন্ন আর্থ-সামাজিক ক্ষেত্রে বাংলাদেশের অভাবনীয় সাফল্যের অভিজ্ঞতা অংশগ্রহণকারী বিশ্বনেতাদের সামনে তুলে ধরেন।

জি ২০ সম্মেলনের দ্বিতীয় ও শেষ দিন ১০ সেপ্টেম্বর, বাংলাদেশের প্রধানমন্ত্রী অন্যান্য দেশের নেতাদের সাথে রাজঘাটে মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর তিনি সম্মেলনের সমাপনী অধিবেশনে যোগ দেন। সম্মেলনের শেষ দিনে ‘জি-২০ নয়া দিল্লি নেতাদের ঘোষণা’ গৃহীত হয়।

সফরকালে প্রধানমন্ত্রী সৌদি আরবের ক্রাউন প্রিন্স এবং প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান আল সৌদ, আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো অ্যাঞ্জেল ফার্নান্দেজ, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল এবং সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করেন।

ভারতের জি-২০ সভাপতিত্ব ২০২২ সালের ডিসেম্বরে শুরু হয়েছিল এবং এই সভাপতিত্বের মেয়াদে ভারত বাংলাদেশসহ মোট নয়টি দেশকে সমস্ত জি ২০ সম্মেলনে যোগদানের জন্য আমন্ত্রণ জানিয়েছিল।

দেশগুলো হলো- বাংলাদেশ, মিশর, মরিশাস, নেদারল্যান্ডস, নাইজেরিয়া, ওমান, সিঙ্গাপুর, স্পেন ও সংযুক্ত আরব আমিরাত।

ট্যাগ: প্রধানমন্ত্রীপ্রধানমন্ত্রীর দিল্লি সফর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

উড়োজাহাজের ককপিটে প্রবেশের চেষ্টায় যাত্রী গ্রেপ্তার

পরবর্তী

আফ্রিদি-নাসিমদের উপর তাণ্ডব চালালেন রোহিত-গিল

পরবর্তী
রোহিত শর্মা ও গিল ব্যাটিং করছেন, বাংলাদেশি ক্রিকেটারদের বিরুদ্ধে।. Channel i News - চ্যানেল আই নিউজ

আফ্রিদি-নাসিমদের উপর তাণ্ডব চালালেন রোহিত-গিল

সাগরের তলদেশে মিলল রহস্যময় স্বর্ণের ডিমের মতো বস্তু. Channel i News - চ্যানেল আই নিউজ

সাগরের তলদেশে মিলল রহস্যময় স্বর্ণের ডিম!

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আল্লাহর কাছে ক্ষমা ও রহমত চাইতে পড়ুন এই দোয়া

আগস্ট ২৯, ২০২৬

অস্ত্র উদ্ধারে সহায়তায় লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

আগস্ট ২৯, ২০২৬

স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল কত?

আগস্ট ২৯, ২০২৬
অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন, অভিনেতা আবুল হায়াৎ , কথা সাহিত্যিক এমদাদুল হক মিলন, বরেণ্য অভিনেত্রী দিলারা জামান ও শিশু সাহিত্যিক ফরিদুর রেজা সাগর কে নিয়ে কেক কেটে পাঁচ হাজার তম পর্বের উদ্বোধন করেন মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী।

মাছরাঙা টিভিকে চ্যানেল আইয়ের শুভেচ্ছা

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

৫ হাজার পর্বে ‘রাঙা সকাল’, উদযাপনে তারকাদের মিলনমেলা

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT