বাংলাদেশ

দু’দিনের সফরে গোপালগঞ্জে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী গোপালগঞ্জে সফরে, হাসিমুখে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী গোপালগঞ্জে দু’দিনের সফরে, তিনি হাসিমুখে ছবি তুলেছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

টানা চতুর্থবার সরকার গঠনের পর সরকারপ্রধান হয়ে রাষ্ট্রীয় সফরে টুঙ্গিপাড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার ১৩ জানুয়ারি দু’দিনের সফরে টুঙ্গিপাড়ায় যান প্রধানমন্ত্রী। পঞ্চমবার সরকার গঠনের পর এটিই তার প্রথম রাষ্ট্রীয় সফর।

দলীয় ও প্রশাসন সূত্রে জানা গেছে, শনিবার সকালে ঢাকা থেকে সড়ক পথে তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হন। এ সফরে তিনি তার নিজ নির্বাচনী এলাকা টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলার নেতাকর্মীদের সাথে মতবিনিময় করবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই সফরকে কেন্দ্র করে জেলার সর্বত্র নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা।

বিষয়:গোপালগঞ্জ প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…